Deepika Padukone: নিলামে চড়ল দীপিকার হলুদ রঙের সানফ্লাওয়ার ড্রেস, জানেন কত টাকায় বিক্রি হল সেটি?

মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। কয়েকদিন আগে একটি ইভেন্টে হলুদ রঙের একটি মেটারনিটি গাউন পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। হবু মায়ের সৌন্দর্য বাঁধ মানছিল না সেই হলুদ রঙের পোশাকে।

সানফ্লাওয়ার গাউনটি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। পোশাকটি ডিজাইন করেছিলেন গৌরী এবং নৈনিকা। সম্প্রতি সই গাউনটি নিলামে তুলেছিলেন অভিনেত্রী। একটি সেবা মূলক কাজের জন্যই পোশাকটি নিলামে তোলা হয়েছিল। জানেন তার দাম উঠেছে কত টাকা। ৩৪,০০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে এই গাউনটি।

Deepika Padukone

নিজের ইনস্টাগ্রামে সেই পোশাকটি পরে রিলস দিয়ে তিনি জানিয়েছিলেন এই পোশাকটি তিনি নিলামে তুলতে চান। তার কয়েক মিনিটের মধ্যেই পোশাকটির দাম চড়তে শুরু করে। জানা গিয়েছে দীপিকার হলুদ রঙের মিডি পোশাকটি ২০ মিনিটের মধ্যে ৩৪,০০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে।

হলুদ রঙের মিডি পোশাকটি পরে অত্যন্ত সুন্দর লাগছিল দীপিকাকে। রণবীর সিং নিজে সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই লুকটি শেয়ার করে প্রশংসা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য এই পোশাক পরার কয়েকদিন আগে দীপিকা পাড়ুকোনকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন রণবীর সিং। পাঁচ মাসের অন্তঃসত্তা দীপিকার পরেছিলে সাদা রঙের একটি ওভার সাইজ টি শার্ট এবং স্কিনি প্যান্ট।

বেবিবাম্প স্পস্ট হওয়ার পরে সেটাই ছিল দীপিকার প্রথম জনসমক্ষে আসা। দীপিকাকে সেদিন অত্যন্ত যন্ত করে বুথে নিয়ে গিয়েছিেলন রণবীর সিং। দীপিকার সেই বেবিবাম্প নিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যপক হারকে ট্রোলিং শুরু হয়েছিল। এই নিয়ে অনেক সেলিব্রিটিই বিরক্তি প্রকাশ করেছিলেন। এমনকী আলিয়া ভাটও তার তীব্র সমালোচনা করেছিল। তারপরই দীপিকার এই লুক সকলকে অবাক করে দিয়েছিল। এবং ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছিলেন রণবীর সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+