দেখে নিন , কোন কোন বলি ডিভা বিখ্যাত সিনেমা প্রত্যাখান করেছেন

দেখে নিন , কোন কোন বলি ডিভা বিখ্যাত সিনেমা প্রত্যাখান করেছেন

পরিচালক সঞ্জয় লীলা বনশালির পরিচালিত 'গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। যেখানে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। তাঁদের রসায়ন দেখতে কিন্তু প্রায় সকলেই পছন্দ করে থাকেন। জানেন কী এই সিনেমার জন্য প্রথম পছন্দ কিন্তু দিপীকা ছিল না। ছিল করিনা কাপুর। করিনা কাপুরকে এই সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি কিন্তু তা গ্রহণ করেননি, সেই প্রস্তাব ফিরিয়ে দেন। আসুন জেনেনি কোন কোন অভিনেত্রী কোন সিনেমার অফার পেলেও তা প্রত্যাখান করেন।

করিনা কাপুর খান

করিনা কাপুর খান

বলি ডিভা যে শুধুমাত্র রামলীলা প্রত্যাখান করেছেন, তা নয়। তিনি কিন্তু করণ জোহরের 'কাল হো না হো'সিনেমাও প্রত্যাখ্যান করেছিলেন। শোনা যায়, নয়না চরিত্রে জন্য অনেক টাকার দাবি করেছিলেন অভিনেত্রী। তারপর অফারটি অভিনেত্রী প্রীতি জিন্টার কাছে চলে যায়। কিন্তু জানা যায় যে নয়নার ভূমিকাটি কারিনা কাপুরকে মাথায় রেখে লেখা হয়েছিল। অভিনেত্রী ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি কুইনও প্রত্যাখ্যান করেছিলেন। কারিনা একটি সাক্ষাত্কারে জানান 'আমি অন্যদের কাজ দিতে পেরে খুব আনন্দিত। তারাও একদিন বড় তারকা হবেন।'

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত 'দ্য ডার্টি পিকচার' সিনেমাটি রিজেক্ট করেছিলেন। সেই সময় তিনি 'তনু ওয়েডস মনুতে' অভিনয় করেন। তিনি একটি সাক্ষাত্কারে জানান, অনুগামীরা ছবি প্রত্যাখান করার জন্য বোকা বলেন। বিদ্যা বালান তাঁর অভিনয়ের জন্য একটি জাতীয় পুরস্কারও জিতেছিলেন।

ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন

১৯৯৬ সালে 'রাজা হিন্দুস্তানি' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ঐশ্বরিয়া রাই বচ্চনকে ডাকা হলেও তিনি কিন্তু তা রিজেক্ট করেন। কারণ, সে সময় তিনি পড়াশোনায় মনোযোগ দিতে চেয়েছিলেন বলেই এই প্রস্তাব ফিরিয়ে দেন। তারপর তিনি কিন্তু মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন।

কাজল

কাজল

বলিউডের জনপ্রিয় ও সফল নায়িকাদের মধ্যে কাজল কিন্তু একজন। যিনি ২০০৪ সালের প্রেমের গল্প, 'বীরজারা' সিনেমায় জারা চরিত্রে অভিনয় করার অফার পেয়েছিলেন। যদিও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন বলেই জানা গিয়েছে।

যশ রাজ ফিল্মস প্রযোজনায়, নারীর প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। ছবিতে বীর চরিত্রে দেখা যায় কিং খানকে। আরও একটি সুপারহিট ছবি থ্রি ইডিয়টসে পিয়ার চরিত্রে কাজলকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিও ফিরিয়ে দেন।

প্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়ঙ্কা চোপড়া

'গজনী' সিনেমায় কল্পনা শেঠির ভূমিকায় প্রথমে প্রিয়াঙ্কা চোপড়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রিয়াঙ্কা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। চরিত্রটি শেষ পর্যন্ত অসিনের কাছে যায়।

 ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

পরিচালক রোহিত শেঠির ছবি'চেন্নাই এক্সপ্রেস' প্রত্যাখান করেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

 টুইঙ্কেল খান্না

টুইঙ্কেল খান্না

'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমাটি কিন্তু জনপ্রিয় সিনেমা। কাজল ও শাহরুখ খানকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই ছবি রানি মুখোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রানির ভূমিকায় প্রথমে টুইঙ্কেল খান্নাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।

 দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনকে 'ধুম ৩' সিনেমায় মহিলা প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দেন। যা শেষ পর্যন্ত ক্যাটরিনা কাইফের কাছে যায়। দীপিকা সুলতান ও কিক ছবির অফার রিজেক্ট করেছিলেন। কারণ তখন তিনি তিনি রামলীলার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+