এই বলি ডিভা কোন খাবার দেখলে লোভ সামলাতে পারেন না, জানেন

খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না, তবে সেই তালিকায় নাম রয়েছে বড় বড় তারকাদের। যেমন ধরুন ক্যাটরিনা কাইফ। বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। তিনিও কিন্তু অন্যান্যদের মতন খাদ্যরসিক। তবুও তিনি তার লাস্যময়ী চেহারা ধরে রাখেন। তাকে দেখলে হয়তো অনেকেই ভাববেন তিনি খেতে হয়তো ভালোবাসেন না। স্বাস্থ্য সম্পর্কেও যথেষ্ট সচেতন তিনি। ফিটনেসের বিষয়ে সব সময় কঠোর নিয়ম মেনে চলেন তিনি।

কোন রেস্তোরার খাবার ভালোবাসেন অভিনেত্রী

কোন রেস্তোরার খাবার ভালোবাসেন অভিনেত্রী

তিনি যখন নিজের পরিবারের কাছে থাকেন অর্থাৎ লন্ডনে তিনি যখন বেশি থাকেন তখন তিনি তার পছন্দের খাবার সব থেকে বেশি খান। তবে জানেন নায়িকার পছন্দের খাবার কি? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নতুন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালবাসেন। যতই হোক জন্মস্থান তো, অর্থাৎ লন্ডনের খাবার তার সবথেকে বেশি পছন্দ। তার প্রিয় রেস্তোরাঁ হল বিউবেরি হাউস, অ্যালোরো, একোয়া কিয়োটো এবং হ্যারোডসের আফটারনুন টি।

 অভিনেত্রীর পছন্দের খাবার কী

অভিনেত্রীর পছন্দের খাবার কী

অভিনেত্রী কাঁকড়া খেতে খুব পছন্দ করেন। ইতালিয়ান খাবার পেলে তিনি আর অন্য কিছু চান না। তবে এসব কিছুর মাঝেও অভিনেত্রী কিন্তু ভারতীয় খাবারের খুব প্রশংসা করেন অর্থাৎ তিনি ভারতীয় খাবারও খুব ভালোবাসেন খেতে। পনির মাখনি থেকে বাটার চিকেন সবথেকে প্রিয় খাবার তাঁর। তবে তাঁর পছন্দের মধ্যে রয়েছে ধোসাও।

কী দেখলে লোভ সামলাতে পারেন না তিনি

কী দেখলে লোভ সামলাতে পারেন না তিনি

সবসময় সুন্দর দেখতে লাগার চক্করে তারকারা অনেক সময়ই তাঁদের প্রিয় খাবার খাওয়া ছেড়ে দেন। কিন্তু ক্যাটরিনা প্রকাশ্যেই স্বীকার করেছেন যে তিনি মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসেন। তাঁর প্রিয় আইসক্রিম ও দারচিনির রোল। এগুলি দেখলে তিনি লোভ সামলাতে পরেন না।

 কবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি

কবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি

২০০৩ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি অভিনেত্রী ছাড়াও একজন সুদক্ষ মডেলও। ২০২১ সালে তিনি অভিনেতা ভকি কৌশলকে বিয়ে করে বর্তমানে বেশ সুখে আছেন। অভিনেত্রী অনেক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় জগতে আসার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বর্তমানে একজন সফল অভিনেত্রী। বিয়ের পর থেকে বেশ স্বামীর সঙ্গে বেশ সুখেই সংসার করছেন তিনি। বলিউডের বেস্ট দম্পতির মধ্যে তাঁরা একজন। তাদের ফ্যানের সংখ্যা অনেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+