অমিতাভ বচ্চন থেকে বোমান ইরানি, বলিউড তারকাদের কে কত লম্বা জানেন?
বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে জানার ইচ্ছা সবসময়ই অনুগামীদের থাকে। তারা কী করছে, কী খাচ্ছে, কী পোশাক পড়ছেন তা জানবার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। তবে শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন-সহ অন্যান্য এইসব সেরা নায়কদের উচ্চতা সম্পর্কে জানতে কে না চায় বলুন। এক কথায় বলিউডের সেরা নায়কদের উচ্চতা জানার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ উচ্চতা যত বেশি হবে তাকে কিন্তু তত বেশি দেখতে ভালো লাগে । বলিউডের এই সেরা অভিনেতাদের উচ্চতা সম্পর্কে জেনে নিন।

অভিষেক বচ্চন
অমিতাভ পুত্র অভিষেক বচ্চনকে সকলেই চেনেন। বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতাদের তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন। ২০০০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। তার অভিনীত প্রথম সিনেমা হল ‘রিফিউজি'। যেটিতে অভিনয় করবার জন্য তিনি বেশ কষ্ট করেছিলেন। যদিও তিনি যতটা আশা করেছিলেন ততটা সাফল্য তিনি প্রথম সিনেমা থেকে পাননি। তারপর তার জীবনে সাফল্যের মোড় আসে ধুম, সরকার সিনেমায় অভিনয় করে অনুগামীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনেতা যে খুব লম্বা তা আমরা দেখতেই পাই, তবে তার উচ্চতা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। অভিষেক বচ্চনের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি।

অমিতাভ বচ্চন
বলিউডের বিগ বি হলেন অমিতাভ বচ্চন। তার সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না । বহুদিন ধরে অনেক সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিচ্ছেন। তার সুদক্ষ অভিনয়ের জেরেই আজও তিনি সকলের মনে রয়েছেন। অভিনেতার উচ্চতা তার ছেলে অভিষেক বচ্চনের থেকে সামান্য কম। তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।

বোমান ইরানি
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা হলেন বোমান ইরানি। অভিনেতা ছাড়াও তিনি একজন কণ্ঠশিল্পী ও ফটোগ্রাফারও। তিনি মুন্নাভাই এমবিবিএস, ডন, থ্রি ইডিয়টস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালের মতো বলিউড সিনেমায় অভিনয় করে তিনি বেশ সাফল্য অর্জন করেছেন। তার সুন্দর অভিনয় পছন্দ করেন সকল অনুগামীই। কিন্তু সিনেমা জগত দিয়ে অভিনেতা তার কেরিয়ার শুরু করেননি । ২০০০ সালে তিনি বলিউডে পা রাখেন। ২০০৩ সালে মুন্না ভাই এমবিবিএস সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তারপর তিনি লাগে রাহো মুন্না ভাই সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয় করার পর তিনি আইফা পুরস্কার পেয়েছিলেন। অভিনেতার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।

সোনু সুদ
বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন সোনু সুদ। তিনি অভিনেতা ছাড়াও একজন ভালো মনের মানুষ। যখন দেশজুড়ে করোনার প্রকোপ চলছে। ঠিক সেই সময় হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার মানবিকতার জন্য তিনি কিন্তু প্রায় সময় লাইমলাইটে থাকেন। অভিনেতা ৬ ফুট ২ ইঞ্চি লম্বা ছিলেন।

আদিত্য রায় কাপুর
বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হলেন আদিত্য রায় কাপুর। তিনি বলিউড সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। অভিনেতা ২০০৯ সালে লন্ডন ড্রিমস সিনেমা দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। তার সুন্দর অভিনয় পছন্দ করে থাকেন সকল অনুগামী। তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications