Gadar-2: গদর-২র সাফল্যের পর কত টাকা পারিশ্রমিক চাইছেন সানি দেওল জানেন?

বক্স অফিসে বিপুল লাভ কুড়িয়েছে সানি দেওল-আমিশা পাটেল অভিনীত গদর-২। বাহুবলি, কেজিএফ-২ থেকে শাহরুখ খানের পাঠান। সব সিনেমার রেকর্ড ছাপিয়ে গিয়েছে গদর-২। এমনকী সবচেয়ে দ্রুত গতিতে বক্স অফিসে ৪৫০ কোটি পার করেছে সানির সিনেমা।

যাকে বলে গদগ-২র দৌলতে রাতারাতি ফের বলি পা়ড়ায় দামি হিরোদের তালিকায় উঠে এসেছেন সানি দেওল। শোনা গিয়েছিল গদর-২ অভিনয়ের জন্য একাই নাকি ২০ কোটি টাকা নিয়েছিলেন সানি দেওল। ৫০ কোটি টাকা ছিল সিনেমার বাজেট। গদর-২র বিপুল সাফল্যের পরে এক ধাক্কায় নিজের ফি বাড়িয়ে দিয়েছেন বলি তারকা। শোনা যাচ্ছে তিনি নাকি একাধিক পরিচালককে জানিয়েছেন ৫০ কোটি টাকার কমে তিনি আর কোনও ছবিতে অভিনয় করবেন না।

Gadar-2

কয়েকদিন আগে ঋণ অনাদায়ের কারণে বিক্রি হতে বসেছিল তাঁর জুহুর বাংলো। কিন্তু হঠাৎ করেই সেই নিলাম বন্ধ করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারপরেই নাকি সানি দেওল জানিয়েছিলেন যে দেনা মেটানো নিয়ে ব্যাঙ্কের সঙ্গে কথাবার্তা আগে থেকেই চলছিল। সেটা অনেকটাই সফল হয়েছে। ব্যাঙ্কের কাছে ৫৬ কোটি টাকা দেনা হয়ে রয়েছে সানি দেওলের।

সেকারণেই হয়তো নিজের ফি বাড়িয়ে দিয়েছেন অভিনেতা। গদর-২র সাফল্যের পর অভিনেতা বলেছিলেন ২০০১ সালে গদর এক প্রেম কথা হিট করার পর বলিউডের কোনও পরিচালকই তাঁর কাছে ছবির অফার নিয়ে আসেননি। সেকারণে তিনি অভিনয় করার সুযোগ পাননি।

তবে বলিউডে ফি বাড়ানোর তালিকায় শীর্ষে রয়েছেন শাহরুখ খান। পাঠানের সাফল্যের পর নাকি তিনি তাঁর ফি বাড়িয়ে দিয়েছেন। এক ধাক্কায় ১০০ কোটি টাকা ফি করে দিয়েছেন বলিউড বাদশাহ। তারপরের তািলকাতেই রয়েছে রকি অ্যান্ড রানির সাফল্যের পর নিজের ফি বাড়িয়ে দিয়েছেন। ডন-৩তে অভিনয়ের জন্য নাকি ৩০ থেকে ৪০ শতাংশ ফি বাড়িয়ে দিয়েছে।

তারপরের তালিকাতেই রয়েছেন রণবীর কাপুর। ২৫-৩০ কোটি টাকা ফি নিতেন রণবীর কাপুর। ব্রহ্মাস্ত্রের সাফল্যের পরেই এই নিজের ফি বাড়িয়ে দিয়ে ৬০ থেকে ৭০ কোটি টাকা করে দিয়েছে। অন্যদিকে বলি অভিনেত্রী আলিয়া ভাটও সম্প্রতি ফি বাড়িয়েছেন। গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি এবং রকি অউর রানি কি প্রেম কাহিনীর পর ৩০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+