সিদ্ধার্থের সঙ্গে কোথায় প্রথম দেখা হয়েছিল কিয়ারার, কীভাবেই বা তারা একে অপরের প্রেমে পড়লেন
সিদ্ধার্থ ও কিয়ারা শেরশাহ ছবির শুটিংয়ের পর থেকেই দুজনে দুজনের প্রেমে পড়েছেন বলে শোনা যায়, তারপর তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল।
বলিউডের চর্চিত অভিনেতা অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মলহোত্রার। চলতি মাসের ৬ তারিখে এক সুতোয় বাধা পড়তে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থর। আগামী ৬ তারিখ রাজস্থানের জয়সলমের বিলাসবহুল সূর্যগড় হোটেলে বসবে বিয়ের আসর। তার আগেই নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে কীভাবে তারকার প্রেমের সূচনা হয়ছিল, জানুন এখান থেকে।

কবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সিড ও কিয়ারা
করণ জোহারের হাত ধরে ২০১০ সালে সিদ্ধার্থ মালহোত্রা বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, কিয়ারা ফুগলি সিনেমার মাধ্যমে ২০১৪ সালে বলিউডে পা রাখেন, তারা খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, তা বলার অপেক্ষা রাখে না। বলিউড সিনেমা শেরশাহ থেকে তাদের আলাপ হয়। অন স্ক্রিন প্রেম থেকে অফ স্ক্রিন প্রেম শুরু হয় তাদের। যদিও অনেকবারই লোকোমুখে শোনা গেছে সিড এবং কিয়ারার প্রেম নাকি ভাঙ্গনের মুখে! আবার অনেক সময় শোনা গেছে তাদের সম্পর্ক নাকি ভেঙ্গে গেছে। তবে এমন গুজবে পাত্তা দেননি কখনোই কিয়ারা বা সিদ্ধার্থ। বরং সকলের গুজবকে এড়িয়েই ৬ ফেব্রুয়ারি ছাদনা তলায় বসতে চলেছেন সিড।

বিয়ে সম্পর্কে কী জানিয়েছিলেন সিড
অনেক বারই সিড ও কিয়ারাকে একসঙ্গে অনেক অনুষ্ঠান বাড়িতে দেখা গেছে। সেই সঙ্গে অনেক শোতেও দেখা গেছে অনেকবারই। সিদ্ধার্থ মালহোত্রাকে অনেক অনুষ্ঠানে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কিন্তু স্পষ্ট কখনোই কিছু জানাননি। তবে করন জোহরের কফি উইফ করণে নিজেদের সম্পর্কে স্পষ্ট জানিয়েছিলেন তারা। কিয়ারা বলেছিলেন সিড তার খুব ভালো বন্ধু। তিনি সে সময় বিয়ে নিয়ে মুখ কিন্তু খোলেননি। যদিও বর্তমান সময়ে কোথায় বিয়ে হচ্ছে কোন ভেন্যুতে বিয়ে হচ্ছে বা কতজনই থাকছেন তাদের গেস্ট লিস্টে সে সম্পর্কে একেবারেই মুখ খুলতে নারাজ সিড-কিয়ারা।

বরুণ দম্পতির ভালো বন্ধু
আর সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে একবার সিদ্ধান্তকে বলতে শোনা যায়, কিয়ারা আমার খুব ভালো বন্ধু। দিল্লিতে যুগ যুগ জিও সিনেমার প্রচারের সময় উপস্থিত ছিলেন তারা এবং তখন তিনি বরুণ ধাওয়ানকে নিজের সেরা বন্ধু বলেও কিন্তু জানিয়েছিলেন সেই সঙ্গে সিদ্ধার্থেরও খুব ভালো বন্ধু সেটাও তিনি বলে ছিলেন।

কবে সিদ্ধার্থের সঙ্গে কিয়ারা প্রেম হয়
সিদ্ধার্থ ও কিয়ারা শেরশাহ ছবির শুটিংয়ের পর থেকেই দুজনে দুজনের প্রেমে পড়েছেন বলে শোনা যায়, তারপর তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। যদিও তারা কখনো সেই কথাটি প্রকাশ করেনি। যে তারা একসঙ্গে ঘুরতে গিয়েছেন। তবে এটি পুরোটাই অনুমান করেছেন অনুগামীরা। সেসময় তারা যে দুজনে খুব আনন্দ করেছেন তা বোঝাই যায়। সিদ্ধার্থ কিয়ারা ২০১৯ সালে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। ২০২২ সালে দুবাইতেও একসঙ্গে তাদের দেখা গিয়েছিল। তারা যে খুব রোমান্টিক মুহূর্ত উপভোগ করেছেন তা বলার অপেক্ষায় রাখেনা। তাছাড়া সিড ও কিয়ারা ২০২৩ সালেও দুবাইতে ঘুরেছেন এবং একসঙ্গে তারা দেশে ফিরেছেন। তারা ভালোবাসার সম্পর্কটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েও ছিলেন। কিছুদিন ডেট করার পর সিড কিয়ারা দুই পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এবং দুজন দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপরে দুই পরিবারের তরফে বাবা-মা সমেত তারা একদিন ডিনারেও গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications