দিওয়ালির মেজাজে উৎসবমুখর বলিউড! তারকাদের ছবি, শুভেচ্ছাবার্তায় ভরছে নেট-পাড়া
দিওয়ালির মেজাজে উৎসবমুখর বলিউড! তারকাদের ছবি, শুভেচ্ছাবার্তায় ভরছে নেট-পাড়া
কার্যত গোটা বলিউড আজ ছুটির মেজাজে! দিওয়ালি ঘিরে সাগরতীরের বলিউড পাড়ায় এদিন বহু প্রযোজনা হাউসে রয়েছে পুজো। বহু স্টারের বাড়িতে রয়েছে পার্টি। শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চনদের বাংলো ঢেকে গিয়েছে আলোর রোশনাইতে। এদিকে, বলিউডের বাকি স্টাররা কীভাবে এই দিনটি উদযাপন করছেন দেখে নেওয়া যাক।
অমিতাভ বচ্চন
পাশে জয়া। অমিতাভের হাতে রয়েছে তারাবাজি। আর মনে হচ্ছে যেন, অমিতাভের হাত থেকেই তারাবাজির আগুন নিচ্ছেন জয়া বচ্চন। সাদাকালোতে ঠাসা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের এই পুরনো ছবি এদিন পোস্ট করে অমিতাভ সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে।
ফারহান আখতার
সোশ্যাল মিডিয়ায় প্রায় সমস্ত বলিউড স্টাররাই দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। ফারহান আখতারও নেই পিছিয়ে। বহুদিন ধরেই ফারহানের সঙ্গে শিবানী দান্ডেকারের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলিউড পাডা়য়। আজ দেখা গেল তারকা দিওয়ালির পুজোতে মেতে রয়েছেন ঘনিষ্ঠমহলের সঙ্গে।
প্রিয়াঙ্কার পোস্ট
এদিকে সুদূর মার্কিন মুলুকে দিওয়ালির সাজে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিন একটি হালকা রঙের লহেঙ্গাতে ধরা দেন প্রিয়াঙ্কা। নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি সকলকে দিওয়ালির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
করিনা কাপুর
করিনার পোস্টে এর আগে বারবার উঠে এসেছে তৈমুরের ছবি। সম্ভবত এবার প্রথমবার জেহর ছবি দিয়েছেন করিনা কাপুর। আর সইফের সঙ্গে জেহর খেলার ছবি পোস্ট করে তা লাভ অ্যান্ড লাইট ক্যাপশন দিয়ে সকলকে দিওয়ালির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন করিনা কাপুর।
সোহার বাড়িতে পুজো
এদিন, অভিনেত্রী তথা কুণাল খেমুর স্ত্রী সোহা আলি খান নিজের বাড়িতে দিওয়ালির পুজোর আসরের ছবি পোস্ট করেন। কুণাল ও সোহাকে এই ছবিতে বেশ উজ্জ্বল দেখায়। তাঁদের সঙ্গে এদিন ছোট্ট ইনায়া নউমিও ধরা দিয়েছে লাল পোশাকে। দিওয়ালির পুজো ঘিরে শর্মিলা-কন্যার পরিবারের এই ছবিও বেশ আকর্ষণীয়।
তাহিরা
আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কশ্যপও এদিন নিজের বাড়িতে দিওয়ালির উৎসবের ছবি পোস্ট করেন। সেখানে তাহিরা উজ্জ্বল ক্রিম রঙের শাড়িতে ধরা দেন। উল্লেখ্য, বেশ কয়েকদনি ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন তাহিরা। লড়াই ছেড়ে যেমন তিনি বেরিয়ে যাননি, তেমনই আবার ফিল্ম দুনিয়াতেও দাপটের সঙ্গে পা রেখে তিনি এগিয়ে গিয়েছেন।
মালাইকার বার্তা
এদিকে, মালাইকা অরোরাও তাঁর সমস্ত গুণমুগ্ধদের দিওয়ালির শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিওতে মালাইকা নিজের কথা জানিয়েছেন। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই মালাইকা ও অর্জুন কাপুরের মধ্যে প্রেম নিয়ে বহু আলোচনা হয়েছে। পরবর্তীকালে তাঁরা নিজেরাই এই বিষয়ে সমস্ত তথ্য জনসমক্ষে আনেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications