নিক-প্রিয়াঙ্কা থেকে সোনাক্ষী- শাহিদরা মাতোয়ারা দিওয়ালির আনন্দে! উৎসবের অ্যালবাম একনজরে

দিওয়ালি উৎসবে মাতোয়ারা ক্রিকেট মহল থেকে বলিউড। ক্রিকেটাররা যেমন এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দিওয়ালি সেলিব্রেশনের নানা মুহূর্তের ছবি পোস্ট করছেন, তেমনি বলিউড তারকারা আজ দিনভে

দিওয়ালি উৎসবে মাতোয়ারা ক্রিকেট মহল থেকে বলিউড সর্বত্র। ক্রিকেটাররা যেমন এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দিওয়ালি সেলিব্রেশনের নানা মুহূর্তের ছবি পোস্ট করছেন, তেমনি বলিউড তারকারা আজ দিনভর দিওয়ালি পার্টির ছবি পোস্ট করছেন। দিওয়ালি উপলক্ষ্যে একতা কাপুরের পার্টিতে, সেলেবদের মধ্যে কে কেমন সেলিব্রেট করলেন দেখুন

শাহিদ কাপুর

স্ত্রী মিরা রাজপুতের সঙ্গে দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিলেন শাহিদ কাপুর। কালোর উপর কমলা রঙের নজরকাড়া পঞ্জাবিতে সেজেছিলেন শাহিদ। স্ত্রী মিরা সেজেছিলেন ট্র্যাডিশনাল পোশাকে।

ঋষি কাপুর

দিওয়ালি পার্টি আর তাতে ঋষি কাপুর নেই! তাও আবার হয় নাকি। স্ত্রী নীতু সিংকে নিয়ে পার্টিতে উপস্থিত ছিলেন ঋষি। ভারতীয় ট্র্যাডিশনাল পোশাকে মঞ্চ মাতিয়ে দেন দু'জন।

করণ জোহার

পরিচালক, প্রযোজক করণ জোহরকে পাওয়া গেল হলুদ রঙা পাঞ্জাবিতে।সঙ্গে ছাই রঙের বাহারি জুতোয় আকর্ষণের কেন্দ্রে ছিলেন করণ।

সোনাক্ষী সিংহা

পার্টিতে একতা কাপুরের সঙ্গে ছবি তুলেছেন সোনাক্ষী সিংহা। গোলাপী রঙের শাড়িতে দারুণ দেখায় সোনাক্ষীকে।

মিকা, হিমেশ

গায়ক মিকা সিংকে পার্টিতে পাওয়া গেল মোদী কোর্টে। ব্রাউন রঙে শার্টের সঙ্গে ব্ল্যাক প্যান্ট। তার উপরে কালো রঙের মোদী কোর্ট পরে আসেন মিকা। সাদা রঙের পাঞ্জাবির উপর হলুদ রঙের মোদী কোর্টে সেজেছিলেন হিমেশ। বন্ধুদের সঙ্গে বাজি পোড়ানোর ছবি পোস্ট করেছেন হিমেশ

সাইফ আলি খান- করিণা কপুর

পুরো পরিবারকে নিয়ে দিওয়ালির ছবি পোস্ট করেছেন করিণা কাপুর। হাসবেন্ড সাইফ আলি খান-তৈমুর যেমন রয়েছে, তেমনি রয়েছেন সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।

তৈমুর

মা করিণা কাপুরের সঙ্গে বেরিয়ে বাজি কিনে ফেরার সময় লেন্সবন্দি হয় তৈমুর। সাদার উপর গোলাপি কাজ করা পঞ্জাবিতে দারুণ মানিয়েছে খুদে তৈমুরকে।

নিক-প্রিয়াঙ্কা

এবার প্রথমবার একসঙ্গে দিওয়ালি সেলিব্রেট করছেন নিক-প্রিয়াঙ্কা। নিকের পরিবারকে সঙ্গে নিয়ে আলোর উৎসব সেলিব্রেট করলেন প্রিয়াঙ্কা। দিওয়ালিতে নিজেদের বাড়িটি হলুদ রঙের টুনি বাল্বে দারুণ সাজিয়ে তোলেন পিগি চপস। সোশ্যাল মিডিয়ায় সেছবি নিজেই পোস্ট করলেন প্রিয়াঙ্কা। হলুদ রঙের শিফন শাড়িতে ভারতীয় ট্র্যাডিশনাল সাজে সেজে ওঠেছিলেন দেশি গার্ল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+