(ছবি) চণ্ডীগড়ের গ্র্যান্ড রিসেপশনে দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া
গত ৮ জুলাই ভোপালে গ্র্যান্ড বিয়ের পর গতকাল ১০ জুলাই চণ্ডীগড়ে হয়ে গেল দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়ার জাঁকজমকপূর্ণ রিসেপশন অনুষ্ঠান। জিরাকাপুর রোডের একটি পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রিসেপশন অতিথি তালিকায় প্রায় ১৫০জনের নাম ছিল।
মেরুন ও অফহোয়াইট লহেঙ্গা ও মানানসই গয়না অসাধারণ দেখাচ্ছিল দিব্যাঙ্কাকে। বিবেক পরেছিলেন সাদা-কালো ডিজাইনার স্যুট।

শুধু রিসেপশন নয়, সঙ্গীত, মেহেন্দি, হলদি সবটাই ছিল বিলাসবহুল। বলিউডের হাই প্রোফাইল বিয়ের থেকে কোনও অংশে কম নয়, টেলি অভিনেত্রীর বিয়ের ঘটা।
বিয়ের মতো রিসেপশনেও শুধু মাত্র পরিবার পরিজন এবং ঘনিষ্ঠরাই ছিলেন। তাই অতিথি তালিকা খুব একটা বড় বা ভারি ছিল না। বিয়ের পরই বিবেকের সঙ্গে চণ্ডীগড়ে শ্বশুরবাড়িতে চলে যান দিব্যাঙ্কা। নিজেদের মনের ভাব প্রকাশ করতে দুজনেই ইনস্তাগ্রামের সাহায্য নেন।
চণ্ডীগড়ের রিসেপশনের পর মুম্বইতে ইন্ডাস্ট্রির বন্ধু ও পরিচিতদের জন্য আরও একটি রিসেপশনের আয়োজন করেছেন দিব্যাঙ্কা ও বিবেক।























Click it and Unblock the Notifications