Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোনু নিগমের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও শেয়ার করলেন দিব্যা খোসলা কুমার

সোনু নিগমের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও শেয়ার করলেন দিব্যা খোসলা কুমার

জনপ্রিয় গায়ক সোনু নিগম ও টি–সিরিজের কর্ণধার ভূষণ কুমারের মধ্যে চলা সোশ্যাল মিডিয়ার যুদ্ধ এখনও ঠান্ডা হয়ে যায়নি। এরই মধ্যে ভূষণ কুমারের স্ত্রী ও সংস্থার ডিরেক্টর দিব্যা খোসলা কুমার আগুনে ঘিয়ের কাজ করলেন। তিনি সোনু নিগমের বিরুদ্ধে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দিব্যা তাঁর স্বামীর পক্ষ নেওয়ার পাশাপাশি সোনু নিগমকে জিজ্ঞাসা করেছেন যে তিনি ক’‌জন নতুন প্রতিভাকে সমর্থন করেছেন।

সোনুর ভিডিওর মোক্ষম জবাব দিলেন দিব্যা

১১:‌৫০ মিনিটের ভিডিওতে দিব্যা খোসলা কুমার জানিয়েছেন যে টি-সিরিজ অনেক নতুন প্রতিভাদের সুযোগ করে দিয়েছে। তিনি সোনু নিগমকে আক্রমণ করে বলেন, ‘‌আপনি (‌সোনু)‌ একজন কিংবদন্তী। আপনি কতজনকে সুযোগ করে দিয়েছেন?‌ একজনকেও নয়।'‌ দিব্যা খোসলা এরপর সরাসরি জানান যে টি-সিরিজে ৯৭%‌ বহিরাগতরাই কাজ করেন, কোনও তারকা সন্তানরা নয়। দিব্যা এরপর জানিয়েছেন সোনু নিগমকেও টি-সিরিজই প্রথম গান গাওয়ার সুযোগ করে দেয়।

টি–সিরিজই সুযোগ দেন সোনুকে

টি–সিরিজই সুযোগ দেন সোনুকে

দিব্যা বলেন, ‘‌তিনি দিল্লির রামলীলাতে ৫ টাকার জন্য গান করতেন। সেই সময় গুলশন কুমারের নজরে পড়েন সোনু নিগম, তাঁর প্রতিভাকে চিনতে পারেন এবং তাঁকে মুম্বইয়ে আসার বিমানের টিকিট ধরিয়ে দেন।'‌ এরপর দিব্যা তাঁর রাঁধুনি শেরুকে ডাকেন এবং শেরু শেয়ার করেন সোনু নিগমের গল্প। এই শেরু টি-সিরিজ পরিবারের সঙ্গে ১৯৮৮ সাল থেকে রয়েছেন।

সোনু নিগম তাঁর ভিডিওতে দাবি করেছিলেন যে যখন টি-সিরিজের অবস্থা ভালো ছিল না সেই সময় তিনি তাঁর গানের অ্যালবাম ‘‌দিওয়ানা'‌ করেন। সেই প্রসঙ্গে দিব্যা বলেন, ‘‌যখন গুলশন কুমারকে হত্যা করা হয়, ঠিক তখনই টি-সিরিজ ছেড়ে দেন সোনু নিগম এবং টি-সিরিজের কঠিন সময়ে ভূষণ কুমারকে সহায়তা না করে সোনু অন্য মিউজিক সংস্থার সঙ্গে চুক্তি করেন।'‌

 সোনু নিগম ও আবু সালেম সম্পর্ক নিয়ে প্রশ্ন দিব্যার

সোনু নিগম ও আবু সালেম সম্পর্ক নিয়ে প্রশ্ন দিব্যার

সোনু নিগমের এও দাবি ছিল যে ভূষণ কুমার নাকি তাঁর কাছে গ্যাংস্টার আবু সালেমের থেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন। দিব্যা এ নিয়ে জানিয়েছেন যে ভূষণ কেন সোনু নিগমের কাছে যাবেন আবু সালেমের থেকে বাঁচতে, তবে কি ওই গ্যাংস্টারের সঙ্গে সোনুর কোনও সম্পর্ক রয়েছে। তিনি এ বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন। ভূষণ কুমারের বিরুদ্ধে ওঠা মিটু অভিযোন নিয়ে দিব্যা খোসলা জানিয়েছেন যে সব অভিযোগ মনগড়া এবং পুলিশ নিজেও জানিয়েছে যে এর কোনও ভিত্তি নেই। তিনি জানান, ভূষণের বিরুদ্ধে যে সব মহিলারা মিথ্যা অভিযোগ এনেছেন তাঁদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তাঁরা করবেন না। দিব্যা বলেন, ‘‌মিটু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রচার। কিন্তু অনেকেই এটাকে মিথ্যাভাবে ব্যবহার করছে অন্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই সোনু জি, মিটু কি?‌ আমি কখনও আপার বিরুদ্ধে মিটু-এর অভিযোগ এনেছি?‌কখনও আমি বলেছি আপনি মিটু ধর্ষক?‌ তাহলে কি আপনি মিটু ধর্ষকে পরিণত হবেন?‌'‌

দিব্যা খোসলা ও তাঁর পরিবারকে হুমকি

দিব্যা খোসলা ও তাঁর পরিবারকে হুমকি

দিব্যা এরপর জানান যখনই সোনু নিগমের ভিডিও প্রকাশিত হয় তিনি ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, ‘‌আমি ধর্ষণের হুমকি পাই, ভূষণকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং আমার ছেলেকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়। কেন আমি এগুলো বরদাস্ত করব।'‌ দিব্যা জানিয়েছেন যে তাঁরা এ বিষয়ে কিছুই বলবেন না কিন্তু ভগবত গীতা তাঁদের স্মরণ করিয়ে কর্মার কথা এবং তাঁকে অনুপ্রাণিত করেছে ভুলের বিরুদ্ধে সরব হতে ও সত্যের পাশে দাঁড়াতে। ভিডিও শেষে দিব্যা বলেন, ‘‌যুদ্ধ চলছে'‌।

সোনুর দাবি, পাল্টা দাবি দিব্যার

সোনু নিগম এর আগে তাঁর এক ভিডিওতে টি-সিরিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারকে কটাক্ষ করে জানান যে মিউজিক ইন্ডাস্ট্রির বড় মাফিয়া। সোনুর এই ভিডিওর জবাবে দিব্যা জানান গায়ক নিজেই মিথ্যার জালে পড়ে তাঁর ভক্তদের নিরাশ করছেন। সোনুকে অকৃতজ্ঞ অ্যাখা দেন দিব্যা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+