‌বলিউডে আসতে চলেছেন রাণি রাসমনির দিতিপ্রিয়া

রাণি রাসমনি এবার সরাসরি পা রাখতে চলেছেন বলিউডে। এই ধারাবাহিকের প্রধান চরিত্র দিতিপ্রিয়া রায়কে এবার দেখা যাবে অভিষেক বচ্চনের সঙ্গে একই পর্দায়। কাহিনী পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণার ছবি '‌বব বিশ্বাস’‌–এ দেখা যাবে দিতিপ্রিয়াকে।

‌বলিউডে আসতে চলেছেন রাণি রাসমনির দিতিপ্রিয়া

অভিষেক কিছুদিন আগেই কলকাতায় এসে এই ছবির শুটিং করে গিয়েছেন। অভিষেক বচ্চনের মেয়ের বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া। স্বাভাবিকভাবেই খুবই উৎসাহিত দিতিপ্রিয়া। আর একটু ছোট বয়সে তাঁকে সৃজিত মুখার্জির রাজকাহিনীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ছবির জন্য দিতিপ্রিয়া কে দেখা যাবে একদম নতুন লুকে। নতুন হেয়ার স্টাইল এবং আধুনিক পোশাকে।

দিতিপ্রিয়া জানেন তাঁর অভিনয়ের দক্ষতা কতটা ভালো। দ্বাদশ শ্রেণীর ছাত্রী সকলকে তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছে রাণি রাসমনি ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁর দ্বিগুণ মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। টিআরপি–তে এই ধারাবাহিকটি এক নম্বরে রয়েছে।

শিশু অভিনেত্রী হিসাবে দিতিপ্রিয়া তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তাঁকে প্রথম দেখা গিয়েছিল সন্দীপ্তা সেন ও গৌরব রায় অভিনীত দুর্গা সিরিয়ালে এবং তারপর অপরাজিততেও অভিনয় করেছেন দিতিপ্রিয়া। '‌বব বিশ্বাস’‌ ছাড়াও দিতিপ্রিয়াকে দেখা যাবে '‌অযান্ত্রিক’‌ সিনেমায় অপুর স্ত্রীর ভূমিকাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+