মহালয়ায় মা দুর্গার রূপে আসছেন 'রাসমণি' দিতিপ্রিয়া! জানুন বিস্তারিত
দুর্গা পুজোর কাউন্টডাউন ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। বিশ্বকর্মা পুজো পেরিয়ে যাওয়া মানেই দুর্গাপুজো ঘিরে কাউন্টডাউন ফাইনাল পর্যায়ে চলে আসা।
দুর্গা পুজোর কাউন্টডাউন ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। বিশ্বকর্মা পুজো পেরিয়ে যাওয়া মানেই দুর্গাপুজো ঘিরে কাউন্টডাউন ফাইনাল পর্যায়ে চলে আসা। ঠিক একটা বছরের অপেক্ষা পেরিয়ে ফের একবার উমাকে বরণ করে নেওয়ার উৎসবে মাততে প্রস্তুত বাঙালি।

বাঙালির পুজোর কাউন্টডাউনকে আরও উস্কে দেয় মহালয়া। বাঙালির মহালয়া মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠে ভোররাতে ঘুমভাঙা। তবে শুধু রেডিও নয়, টিভিতেও মহালয়া ঘিরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই বছর মহালয়ায় দেবী দূর্গার রূপে দেখা যেতে চলেছে 'করুণাময়ী রানিরামণি' খ্যাত দিতিপ্রিয়া রায়কে।
অন্যান্য টেলি অভনেত্রীরা যখন পুজোর শপিং এ ব্যস্ত, দিতিপ্রিয়া ব্যস্ত রয়েছেন মহালয়ার শ্যুটিং-এ। এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী দিতিপ্রিয়া। রানি রাসমণির পর মা দূর্গার রূপে দর্শক মন তিনি কতটা মাতাতে পারেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ অভিনেত্রীর কাছে।












Click it and Unblock the Notifications