রুটি পছন্দ নয়, জানলা দিয়ে বোনকে ফেলে দিলেন কার্তিক, ট্রোলড সোশ্যাল মিডিয়ায়

রুটি পছন্দ নয়, জানলা দিয়ে বোনকে ফেলে দিলেন কার্তিক, ট্রোলড সোশ্যাল মিডিয়ায়

লকডাউনের সময় বাড়িতে বসেই তাঁর ভক্তদের মনোরঞ্জন করছেন অভিনেতা কার্তিক আরিয়ান। বোন কৃতিকার সঙ্গে মজার মজার টিকটক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় এভাবেই সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি অভিনেতা একটি ভিডিও শেয়ার করেছেন যে ভিডিওটি নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁকে এই ক্লিপ আপলোড করার জন্য দুর্বোধবাদী বলে অভিহিত করেছেন।

টিকটক ভিডিও নিয়ে ট্রোলড কার্তিক

টিকটক ভিডিও নিয়ে ট্রোলড কার্তিক

ভিডিওতে দেখা গিয়েছে, কার্তিক রুটি খাচ্ছে, যেটি তাঁর বোন তৈরি করেছেন। রুটির স্বাদ পছন্দ না হওয়ার জন্য কার্তিক বোনকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেন। হাত পুড়িয়ে রান্নার অভিজ্ঞতা খুব একটা নেই কোনও তারকারই। কিন্তু কোয়ারান্টাইনে বাড়িতেই থাকতে হচ্ছে। খেতে হচ্ছে হাত পুরিয়েই। এমন পরিস্থিতিতে বোনের হাতে তৈরি খাবরে মজলেন না কার্তিক আরিয়ান। নেটিজেনরা জানিয়েছেন যে এই ভিডিওটি একেবারেই ভালো নয় এবং এটি গার্হস্থ্য হিংসাকে তুলে ধরেছে।

ভিডিও সরিয়ে নেন অভিনেতা

ভিডিও সরিয়ে নেন অভিনেতা

অনেকেই মন্তব্য করে জানিয়েছেন যে কার্তিক এর আগেও মহিলাদের নীচু করে দেখানো হয়েছে এমন ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে প্যার কা পঞ্চনামা ও সোনু কে টিটু কি সুইটি রয়েছে। টিকটক ভিডিও নিয়ে এই ট্রোলড হওয়ার পর কার্তিক সেটি তাঁর ইনস্টা থেকে সরিয়ে দেন।

লকডাউনে ভিডিও শেয়ার কার্তিক ও তাঁর বোনের

লকডাউনে ভিডিও শেয়ার কার্তিক ও তাঁর বোনের

কার্তিক ও তাঁর বোন দুজনেই বেশ মজার। মাঝে মধ্যেই নানা ভিডিও শেয়ার করে থাকেন তাঁরা। লকডাউনে একই সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। এমন অবস্থায় নানা খুঁনসুটিতে মেতে উঠলেন দুই তারকা। কার্তিককে এরপর দেখা যাবে দোস্তানা ২ ও ভুল ভুলাইয়া ২-তে। করোনা ভাইরাস সঙ্কটে অভিনেতা এর আগে পিএম কেয়ারস ত্রাণে ১ কোটি টাকা দান করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+