নীল সাগরের জলে সিনালে মাতোয়ারা এই দুই বলিউড নায়ক-নায়িকা, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গত কয়েক বছর ধরেই 'এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি'-র নায়িকা দিশা-র সঙ্গে সম্পর্ক জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের। এই সম্পর্কের সুবাদে দিশা ইতিমধ্যেই বলিউডে বেশকিছু বড় বড় প্রজেক্টেও ঝুলিতে পুরেছেন।

কোথায় গেলেন দিশা পাটানি আর টাইগার শ্রফ? এই নিয়ে গত বছরের শেষ লগ্ন থেকেই গুঞ্জন চলছে। বলিউডে এই দুই তারকা-তারকার প্রেম-কাহিনি যথেষ্টই হট। যদিও, দিশা বা টাইগার- কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন না। অথচ, প্রায়ই দু'জনকে একইসঙ্গে একই সময়ে দেখা যায়। মুম্বইয়ে থাকলে দু'জনেই একসঙ্গে বান্দ্রা-র অ্যাপার্টমেন্টে বসবাস করেন।

গত কয়েক বছর ধরেই 'এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি'-র নায়িকা দিশা-র সঙ্গে সম্পর্ক জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের। এই সম্পর্কের সুবাদে দিশা ইতিমধ্যেই বলিউডে বেশকিছু বড় বড় প্রজেক্টেও ঝুলিতে পুরেছেন বলে গুঞ্জন। যার মধ্যে অন্যতম 'বাগি ২'। এই ছবিতে নায়িকা হিসাবে শ্রদ্ধা কাপুরের নির্বাচন ঠিক ছিল। আচমকাই শ্রদ্ধাকে সরিয়ে এন্ট্রি নিয়ে নেন দিশা। যদিও,টাইগারের বিপরীতে 'বাগি'-র প্রথম ভার্সানে নায়িকা হয়েছিলেন শ্রদ্ধাই।

সমুদ্র সৈকতে বিকনিতে দিশা

এই ছবিটি ২ জানুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিশা। বলা হচ্ছে এই জায়গাটি মলদ্বীপ। এখানেই টাইগারের সঙ্গে নাকি নিউ ইয়ার সেলিব্রেশন করছেন দিশা। মলদ্বীপের বিচ রিসর্টের সৈকতে নীল সাগর জলে বিকনিতে দিশার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

'ম্যাসকুলাইন' চেহারার টাইগার

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের এই ছবিটি পোস্ট করেছেন টাইগার শ্রফ। রাফ-টাফ বডির জন্য বিখ্যাত বলিউডের এই উঠতি নায়ক। শর্টস পরিহিত টাইগারের এই ছবি বলে দিচ্ছে তাঁর চেহারা কতটা শক্তপোক্ত। মহিলারা যে এমন এক চেহারার সুপুরুষের স্বপ্নতে বিভোর থাকে তাতে সন্দেহ নেই। তবে, দিশা ও টাইগারের এই হলিডে-তে আরও এক গুঞ্জন সামনে এসেছে। আর সেটা হল যে হলিডে-র পাশাপাশি দু'জনেই নাকি এখন মলদ্বীপে 'বাগি ২'-এর শ্যুটিং করছেন। তবে, এই গুঞ্জন কতটা সত্য তা নিয়ে সন্দেহ আছে।

রূপ আর গ্ল্যামারে চোখ ধাঁধাতে ভালবাসেন দিশা

ইনস্টাগ্রামে সামনে এসেছে দিশার আরও এক ভিডিও। যাতে তাঁকে দেখা যাচ্ছে হলুদ স্বল্পবাসে সাগরেরউপরে থাকা জেটির উপরে ছুটে বেড়াচ্ছেন দিশা।

বালুকাবেলায় হাওয়া গরম দিশা-র

ইনস্টাগ্রামে এই ছবিটিও পোস্ট করেছেন দিশা। অ্য়াথলেট বডি-তে বালুর মাখামাখি দিশাকে রূপকে যেন আরও মোহময়ী করে তুলেছে। সাদা রঙের সুইম স্যুটে তোলা এই ছবিতে দিশার ইঙ্গিত 'বয়ফ্রেন্ড' টাইগার-এর থেকে তিনিও কোনও অংশে কম যান না।

নির্মল সৌন্দর্যের সঙ্গে এক ঝকঝকে হাসি

'এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি'-তে দিশার অন্যতম ইউএসপি ছিল তাঁর নির্মেদ চেহারা আর ঝকঝকে হাসি। বিকিনি পরিহিত দিশার এমন ছবিতে যেন তারই ঝলক মিলল। এই ছবিটিও মলদ্বীপে তাঁর হলিডে ট্যুরে আপলোড করেছেন দিশা।

দিশা মানেই যৌবনের এক উচ্ছ্বল বাতাস

নিউ ইয়ার সেলিব্রেশন-এর এমন ছবি পোস্ট করেছেন দিশা। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি নিয়ে চর্চার শেষ নেই। তবে, কোথাও কিন্তু টাইগার শ্রফের কমেন্ট পাবেন না। কারণ, সোশ্যাল মিডিয়ায় টাইগার-এর 'বাহ' বলার থেকে সামনা-সামনি 'বাহ' শুনতেই যে বেশি পছন্দ করেন দিশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+