(ছবি) টাইগারের সঙ্গে সম্পর্ক নিয়ে কি বললেন দিশা পাটানি !
বিটাউনে টাইগার শ্রফ- দিশা পাটানির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। তারা কি ভাল বন্ধু নাকি তার চেয়েও বেশি কিছু? কয়েকদিন আগে শোনা যাচ্ছিল টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ দিশার সঙ্গে তার পুত্রের ঘনিষ্ঠতার খবর সামনে আসতেই বেজায় চটেছিলেন।
দিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টাইগারের সঙ্গে বেশ কিছু ছবি আপলোড কারার পর থেকেই অনেকেরই ধারনা হয়েছিল এই নতুন জুটি চুপকে চুপকে কোথাও ছুটি কাটাচ্ছেন। দিশা কিন্তু সাফ জানিয়েছেন তারা আলাদা করে কোন ছুটি কাটাতে যায়নি। বেফিকরা গানের শ্যুটিং এর জন্য তাদের একই হোটেলে থাকতে হয়েছিল ছবিগুলো সেই সময়েরই।
তারা শুধুই ভাল বন্ধু এর বেশি কিচ্ছু না এমনটাও দাবি করেন দিশা। তবে বিটাউনের যে গুঞ্জন চলছে তাতে দিশা- টাইগারের সম্পর্ক যে শুধুই বন্ধুত্বের নয় এমনটাই মনে করছেন অনেকে।
{photo-feature}












Click it and Unblock the Notifications