অন্তর্বাস নিয়ে অশ্লীলতার অভিযোগ! দিওয়ালির সাজে অভিনেত্রী দিশা পাটানিকে ঘিরে নয়া বিতর্ক
আলোর উৎসবের মরশুমে মাতোয়ারা গোটা দেশ। আজ থেকেই শুরু দিওয়ালির উদযাপন। মনের অন্ধকার দূর করে, আলোর আবাহনের মাধ্যমে এদিন মাতৃবন্দনায় মেতে ওঠে গোটা দেশ। কোথাও লক্ষ্মীর পুজো তো কোথাও কালীর পুজো করা হয়।
আলোর উৎসবের মরশুমে মাতোয়ারা গোটা দেশ। আজ থেকেই শুরু দিওয়ালির উদযাপন। মনের অন্ধকার দূর করে, আলোর আবাহনের মাধ্যমে এদিন মাতৃবন্দনায় মেতে ওঠে গোটা দেশ। কোথাও লক্ষ্মীর পুজো তো কোথাও কালীর পুজো করা হয়। আর সেই পুজোর ঘিরেই উৎসবের মেজাজ চারিদিকে। তবে আনন্দের তাল খানিকটা হলেও কেটেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক।

ইনস্টাগ্রামে দিশা একটি ছবি পোস্ট করেন দিওয়ালি উপলক্ষ্যে। যেখানে তাঁকে দেখা যায়, স্পোর্টস ব্রা ও লহেঙ্গাতে। আর দিশার এই পোশাক নিয়েই বিতর্ক দানা বাঁধে। অনেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে শুরু করেন।এঁদের মতে, দিশা এমন পোশাকের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে অপমান করছেন, দিওয়ালি উপলক্ষ্য়ে এটি একটি অশ্লীল পোশাক। অনেকেরই দাবি, দিওয়ালি উপলক্ষ্যে পোস্ট করা ছবিতে এভাবে অন্তর্বাস দেখানো একেবারেই আপত্তিকর!
অন্যদিকে আবার, দিশার বহু শুভাকাঙ্খী তাঁকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই সমস্ত বিতর্কিত কমেন্টের জেরে দিশা শেষমেশ নিজের পোস্টটি থেকে 'কমেন্ট' সেকশন ডিসএবেল করে দেন। ফলে তাঁর ছবিতে যথারীতি 'লাইক' পড়তে থাকে। আর দিশার এই পদক্ষেপকে অনেকেই বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলে মনে করছেন।












Click it and Unblock the Notifications