জয় ভীম'-এর পর 'দোসা কিং' পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল, খুশি ভক্তরা
জয় ভীম'-এর পর 'দোসা কিং' পরিচালনা করবেন টিজে জ্ঞানভেল, খুশি ভক্তরা
জঙ্গলি পিকচার্স 'তালভার' এবং 'রাজি'-এর মতো নামকরা ছবি দর্শকদের সামনে উপস্থাপন করার পর এখন জঙ্গলি পিকচার্স তার নতুন ছবি ঘোষণা করেছেন পরিচালক। এপিক ড্রামা থ্রিলারের নাম 'দোসা কিং'। চলচ্চিত্রটি জীবজ্যোতি সন্থাকুমারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এবং এই ছবিতে তার দুঃখগুলো তুলে ধরার চেষ্টা করা হবে বলেই জানা গিয়েছে। জঙ্গলি পিকচার্সের ছবিটি পরিচালনা করতে চলেছেন টিজে জ্ঞানভেল, যিনি 'জয় ভীম' পরিচালনা করেছেন।

'দোসা কিং' দিয়ে হিন্দি সিনেমায় দিয়ে তার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি । 'জয় ভীম' ছাড়াও তিনি 'পায়ানাম' এবং 'কুথাতিল অরুথাম'-এর মতো দক্ষিণের ছবি পরিচালনা করেছেন। টিজে জ্ঞানভেলের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'জয় ভীম' দর্শক। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন টিজে। বর্তমানে তিনি জাতীয় পুরস্কার বিজয়ী সুরিয়ার সঙ্গে একটি প্রকল্পে কাজ করছেন।
'দোসা কিং' জীবজ্যোতি সন্থাকুমারের জীবনের উপর ভিত্তি করে তৈরি করছেন সিনেমাটি। যিনি বিশ্বের বৃহত্তম দক্ষিণ ভারতের রেস্তোরাঁর মালিক পি রাজাগোপালের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন। জীবজ্যোতি ছিলেন পি রাজগোপালের একজন কর্মচারীর স্ত্রী এবং পি রাজগোপাল এক পর্যায়ে জীবনজ্যোতি সনৎকুমারকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে, জীবজ্যোতি পি রাজগোপালকে বিয়ে করতে অস্বীকার করেন। এরপর জীবজ্যোতিকে তার স্বামী হত্যার মামলায় জড়ান রেস্টুরেন্ট মালিক। জীবজ্যোতি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ১৮ বছর ধরে আইনি লড়াই করেছিলেন। সুপ্রিম কোর্ট জীবজ্যোতিকে খালাস এবং পি রাজাগোপালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাইহোক, তার দোষী সাব্যস্ত হওয়ার পরপরই, পি রাজাগোপাল ২০১৯ সালের জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে টিজে বলেন, “আমি যখন সাংবাদিক ছিলাম তখন বিষয়টি খুব কাছ থেকে দেখেছি। জীবনজ্যোতির আইনি লড়াইয়ের মধ্য দিয়ে পর্দায় নতুন মাত্রা আনতে পারব বলে আশা করছি। আজ, এই প্রকল্পটি পরিচালনা করা এবং এর চরিত্রগুলিতে তুলে ধরতে পারব বলে মনে করা হয়। আমি জঙ্গলি পিকচার্সের সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে খুব খুশি। যারা সমসাময়িক ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত।












Click it and Unblock the Notifications