প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, টলিউডে নক্ষত্র পতন, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। রবিবার থেকে অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, টলিউডে নক্ষত্র পতন, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

তরুণ মজুমদারের জন্ম পূর্ববঙ্গের বোগরায়। রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনাই পেশা হিসেবে বেছে নেন স্কটিশচার্চ কলেজের এই প্রাক্তনী। শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে যাত্রিক গোষ্ঠীতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবি উত্তম-সুচিত্রা অভিনীত 'চাওয়া-পাওয়া'। এরপর একের পর এক হিট ছবি তরুণ মজুমদারের ঝুলিতে। 'বালিকা বধূ', 'শ্রীমান পৃথ্বীরাজ', 'দাদার কীর্তি', 'ভালবাসা ভালবাসা' তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি। প্রায় ষাট বছরের দীর্ঘ কেরিয়ার তাঁর। ১৯৫৯ সালে ছবির জগতে পা রাখা। প্রসঙ্গত, দীর্ঘ দুই দশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সঙ্গে ছিল একাধিক শারীরিক কষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+