'ফেলুদা ফেরত'-এ তোপসের কাস্টিংয়ে চমক সৃজিতের, সত্যজিৎ রায়ের স্কেচের সঙ্গে এই তোপসের মিল কতটা দেখুন

ছবির ভাবনা থেকে কাস্টিং বরাবরই চমকের নাম সৃজিত মুখোপাধ্যায়। এবার ওয়েব সিরিজে অভিযান শুরু করে ফেলুদা ফেরত-এ হাত পাকাতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই ফেলুদা চরিত্রের কাস্টিংয়ে চমক দিয়েছেন সৃজিত।

ছবির ভাবনা থেকে কাস্টিং বরাবরই চমকের নাম সৃজিত মুখোপাধ্যায়। এবার ওয়েব সিরিজে অভিযান শুরু করে ফেলুদা ফেরত-এ হাত পাকাতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই ফেলুদা চরিত্রের কাস্টিংয়ে চমক দিয়েছেন সৃজিত। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা চরিত্রে সৃজিতের ওয়েব সিরিজে কাজ করবেন টোটো রয়চৌধুরি। যা নিয়ে বঙ্গ সিনেমহল ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফেলুদা চরিত্রের পাশাপাশি জটায়ু চরিত্রে একেনবাবু ওয়েব সিরিজ খ্যাত অনির্বাণ চক্রবর্তী পাকা হয়ে যাওয়ার তোপসে ও মগনলালের খোঁজ চলছিল। যার মধ্যে এবার তোপসে চরিত্রের জন্য অভিনেতা পাকা করে ফেললেন পরিচালক।

সৃজিতের তোপসে কে?

সৃজিতের তোপসে কে?

বিজ্ঞাপন ও থিয়েটারের মুখ কল্পন মিত্রকে ফেলুদার বুদ্ধিমান সহকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। আড্ডা টাইমসের পক্ষ থেকে জাননো হয়েছে কল্পনের অডিশন খুব ভালো হয়। সেকারণেই তোপসে চরিত্রে সকলের ওকে মনে ধরেছে। সত্যজিৎ রায়ের তৈরি তোপসের স্কেচের সঙ্গে কল্পনের একটি ছবির কোলাজ করে পোস্ট করেছেন সৃজিত।

তোপসে চরিত্রে কল্পন সত্যিই কি সঠিক সিদ্ধান্ত?

তোপসে চরিত্রে কল্পন সত্যিই সঠিক চয়েস কিনা সেটা অবশ্য সময়ই বলবে। তবে মাটির তাল থেকে অতীতে সোনা গড়ায় লেটার মার্কস পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রজেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে বাইশে শ্রাবণে প্রবীর রয়চৌধুরির চরিত্র কিংবা জাতিস্মরের কুশল হাজরা, এক যে ছিল রাজার মহেন্দ্র কুমারের চরিত্রে যীশু ও মৃন্ময়ী দেবীর চরিত্রে জয়া এহসানের কাস্টিং নিয়ে অতীতে প্রশংসা কুড়িয়েছেন সৃজিত। সেক্ষেত্রে এবার ফেলুদা ফেরত ওয়েব মাধ্যমে তিনি কাস্টিংয়ে কতটা সফল হতে পারেন, সেটাই এখন দেখার।

তোপসে চরিত্রে কারা এগিয়ে ছিলেন

সৃজিতের ফেলুদা ফেরতে তোপসের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ঋদ্ধি সেন। সৃজিতের কেরিয়ারের অন্যতম সফল ছবি ভিঞ্চি দা-তে মিনিট পাঁচেকের অভিনয়ে হাততালি কুড়িয়েছেন ঋদ্ধি। তোপসের জন্য শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়ের নামও নেটিজেনদের সাজেশনে অগ্রাধিকার পেয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কল্পন মিত্রকে তোপসে চরিত্রে দর্শকরা দেখতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+