মিস্টার ইন্ডিয়ার রিমেক বিতর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক শেখর কাপুর

মিস্টার ইন্ডিয়ার রিমেক বিতর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক শেখর কাপুর

সম্প্রতি অনিল কাপুরের অনুমতি না নিয়ে তাঁর ১৯৮৭ সালের সিনেমা মিস্টার ইন্ডিয়ার রিমেক তৈরির ঘোষণা করতে দেখা যায় পরিচালক আলী আব্বাস জাফরকে। এবার তারপরই আলী আব্বাসের সমালোচনায় মুখর হতে দেখা যায় অনিল কন্যা সোনাম কাপুরকে।

মিস্টার ইন্ডিয়ার রিমেক বিতর্ক নিয়ে মুখ খুললেন পরিচালক শেখর কাপুর

এই বিতর্কের মাঝেই এবার পরিচালকদের সৃজনশীল অধিকার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় সিস্টার ইণ্ডিয়ার পরিচালক শেখর কাপুরকে। এই প্রসঙ্গে ধারাবাহিক ভাবে বেশ কিছু টুইটও করতে দেখা যায় তাকে। টুইটারে তিনি সাফ জানান মিস্টার ইন্ডিয়ার পুনর্নিমান করার জন্য তার কাছ থেকে কোনোরকম কপিরাইট বা সত্ত্বাধিকার নেননি আলী আব্বাস।

১৯৮৭ সালে তৈরি কল্প-বিজ্ঞান নির্ভর এই সিনেমাকে সেই যুগের অন্যতম কাল্ট ছবি হিসাবে এখনও বিবেচনা করা হয়। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। এদিকে ১৭ ফেব্রুয়ারি আলী আব্বাস জাফর একটি ট্রিলজির মাধ্যমে মিঃ ইন্ডিয়ার পুনর্নির্মাণের ঘোষণা করতেই বলিউডে এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ান একাধিক খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরাও। অবশেষে এই বিতর্কের মাঝেই মুখ খুলতে দেখা গেল মিস্টার ইন্ডিয়ার স্রষ্টাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+