প্রয়াত পরিচালক প্রদীপ সরকার, মাত্র ৬৭ বছর বয়সে থেমে গেল পথচলা
ফের বলিউডে শোকের ছায়া! অভিনেতা সতীশ কৌশিকের পর এবার মাত্র ৬৭ বছর বয়সে পরলোকে পাড়ি দিলেন কিংবদন্তী পরিচালক প্রদীপ সরকার। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত 'পরিণীতা’ ছবির পরিচালক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড।

পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুর খবরটি পরিচালক হনসল মেহতা তাঁর টুইটার প্রোফাইলে শেয়ারে করেছেন। শুক্রবার ভোর সাড়ে তিনটের সময় মারা যান তিনি। হনসল তাঁর টুইটারে প্রদীপ সরকারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'প্রদীপ সরকার, দাদা’। তাঁর শেষকৃত্যে সম্পন্ন হবে সান্তাক্রুজের একটি শ্মশানে।
প্রদীপ সরকারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত অভিনেতা অজয় দেবগণ। তিনি টুইট করে জানিয়েছেন, দাদা, প্রদীপ সরকারের মৃত্যুর খবর কিছুতেই মানতে পারছেন না তিনি। তাঁর পরিবারের জন্য আমার গভীর সমবেদনা রইল।
অভিনেত্রী নীতু চন্দ্র জানিয়েছেন, পরিচালক প্রদীপ সরকার ও তাঁর বোন মাধুরীর খুব পরিচিত ও ঘনিষ্ঠ ছিলেন তিনি। দাদা আমার প্রিয় পরিচালক ছিলেন। আমি তাঁর সঙ্গেই আমার কেরিয়ার শুরু করেছিলাম। যেকোনও গল্পকে
ফুটিয়ে তোলার দারুণ ক্ষমতা ছিল তাঁর। পরিণীতা, লাগা চুনরিমেদাগের মতো বড় সিনেমা পরিচালনা করেছিলেন। আপনাকে খুব করব। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।
প্রদীপ সরকারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত মনোজ বাজপেয়ীও। তিনি টুইট করে জানিয়েছেন, ওহ! খুব মর্মান্তিক একটা খবর, যেখানেই থাকুন শান্তিতে থাকুন দাদা।
উল্লেখ্য, কিছুদিন আগেই সকলকে ছেড়ে পরলোকে গমন করেছেন অভিনেতা সতীশ কৌশিক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। এই খারাপ খবরটি অভিনেতা অনুপম খের টুইট করে জানিয়েছেন।
দিল্লিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশ কৌশিকের। এই খবরটিতে শোকাহত অভিনেতার পরিবার থেকে ভক্তরা। অভিনেতা তাঁর স্ত্রী ও এক কন্যাকে রেখে গেছেন। হোলিতে দারুণ ভাবে মজা করেছিলেন তিনি, জুহুর জানকি কুঠিরে জাভেদ আখতার, আলি ফজল, রিচা চাড্ডা-সহ আরও অনেকের সঙ্গে মজা করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications