‘ব্যোমকেশ দুর্গ রহস্য’ সিনেমার পরিচালকের আসনে কে বসছেন, কী জানালেন দেব

আসছে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের নতুন সিনেমা। সিনেমার পরিচালনার দায়িত্বে কে থাকবেন তা নিয়ে অনুগামীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল,শুক্রবার দেব একটি টুইট করেছেন, সেখানেই সব জানিয়েছেন তিনি।

টলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন দেব, ১৭ বছর ধরে অভিনয়ের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। তিনি অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অনুগামীদের। তার আসন্ন সিনেমার ঘোষনা কিছুদিন আগেই হয়ে গেছে। যে খবরে খুবই খুশি দেবের ভক্তরা। এবার ব্যোমকেশ রূপে দেখা যাবে অভিনেতাকে। তবে সিনেমার কথা বলা হলেও কে কে সিনেমায় অভিনয় করবেন বা কেই বা বসবেন পরিচালকের আসনে তা কিন্তু জানা যায়নি। তবে এবার অভিনেতা একটি টুইট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন কে পরিচালনা করছেন তার আসন্ন সিনেমাটি।

 ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’ সিনেমার পরিচালকের আসনে কে বসছেন, কী জানালেন দেব


দেবের আসন্ন ছবির নাম 'ব্যোমকেশ দুর্গ রহস্য’ এই সিনেমাটি কে পরিচালনা করবেন তা নিয়ে জল্পনার শেষ ছিল না। শুক্রবার অভিনেতা একটু টুইট করেছেন, সেখানে তিনি বিরসা দাশগুপ্তকে সিনেমার জন্য অভিনন্দন জানিয়েছেন, সেই সঙ্গে লিখেছেন বাকি কলাকৌশলীদের নাম খুব তাড়াতাড়ি জানানো হবে। তবে ব্যোমকেশের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। তা নিয়ে অনুগামীদের মধ্যে যেন জল্পনা তুঙ্গে উঠেছে। দেব প্রাইভেট লিমিটেড ও শ্যাডো ফিল্মসের যৌথ প্রযোজনায় আসছে এই সিনেমাটি।

অপরদিকে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ এবার বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। তাছাড়াও আরোও বড় খবর রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। এবার মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম 'পদাতিক’। সেই সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে। কিংবদন্তী পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী। এমন চরিত্র পেয়ে খুব খুশি রয়েছেন অভিনেত্রী।

অন্যদিকে, চার প্রবাসী বাঙালির গল্প নিয়েই অনুগামীদের সামনে আসছেন অতনু ঘোষ। সিনেমার নাম 'আরও এক পৃথিবী’। ইতিমধ্যে সিনেমার প্রোমো মুক্তি পেয়েছে। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কিন্তু পরে বদলানো হয়েছিল। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। যেখবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+