অমিতাভকে নিয়ে বায়োপিক তৈরি করতে চান পরিচালক বালকি
অমিতাভকে নিয়ে বায়োপিক তৈরি করতে চান পরিচালক বালকি
কিছুদিন আগেই ইন্দিরা গান্ধীর বায়োপিক তৈরি করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। যার জন্য তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। এবার বলিউডের বিগবি তথা অমিতাভ বচ্চনের বায়োপিক তৈরি করতে চান পরিচালক আর বালকি তার সঙ্গে অমিতাভের যে দারুন সখ্যতা তা জানতে বাকি নেই কারোরই। তাহলে শাহেনশার যদি জীবনী তৈরি করতেই হয় তাহলে বালকিই প্রথম বানাবেন তা জানতে বাকি নেই কারোরই।

পরিচালক বালকি জানিয়েছেন,, যে তিনি শাহেনশার বায়োপিক তৈরি করতে চলেছেন। পরিচালক জানিয়েছেন বিগবির জীবনকে পর্দায় তুলে ধরতে গেলে অনেক কিছুর দরকার। অত সহজে তাঁর জীবনকে তুলে ধরা যায়না। এর জন্য আমাদের দরকার অনেক গবেষণার। আমি অনেক বছর ধরে অনেক আসতে আসতে কাজ করেছি। সেটিকে চিত্রনাট্যের রূপও দিয়েছি। আমি অভিনেতার সঙ্গে বহুবার কথা বলেছি কিন্তু এর মাঝে রয়েছে একটা অসুবিধা।
তবে অনেকেই অনেক অনুগামীদের মতে, অভিনেতার এই বায়োপিক অভিনয় করার মতন অভিনেতা কে? পরিচালক জানান, সেটাই তো বড় অসুবিধা। সবকিছু রেডি থাকলেও অভিনেতা খুঁজে পাওয়াটাই একটু অসুবিধার। যদিও অভিষেক বচ্চন এই বায়োপিকটি অভিনয় করতে পারতেন, কিন্তু যদিও তিনি আমার এই প্রস্তাবে কখনোই রাজি হবে না কারণ তিনি অবশ্যই জানাবেন যে বিগবি হওয়াটা অত সহজ নয়। তাই আমি অমিতাভ বচ্চনের সঙ্গে বায়োপিক নিয়ে আলোচনা করলেও এই জায়গাটাতেই বারবার আটকে যাচ্ছি। যেমন ধরুন- টাইগার শ্রফ তার বাবা জ্যাকির চরিত্রে অভিনয় করবেন না। আবার সুচিত্রা সেনের চরিত্রে রাইমা সেন কখনোই অভিনয় করবেন না।
বলা বাহুল্য, কিছুদিন আগেই বিগবি ৮০ বছরে পা রেখেছন। এক সময় বলিউডের সুপারহিট অভিনেতার মধ্যে একজন। যদিও এখনোও তাঁর দাপট কিন্তু অব্যাহত। বিগবির সুদক্ষ অভিনয়ের জন্য আজ তিনি সকল অনুগামীদের মনের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন। ছোট বয়স থেকেই তাঁর অভিনয়ের প্রতি এক অগাধ ভালবাসা। আর তাঁর জোরেই আজ তিনি সফল অভিনেতা। তবে অভিনেতাকে তার জীবনে প্রথম দিনগুলিতে অনেক সংগ্রাম করতে হয়েছিল।
১৯৬৯ সালে বলিউড সিনেমা 'সাত হিন্দুস্তানি' সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা। সেখানে তিনি এক কবির ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও এই নামের কোনোও কবি কোনদিনই রাঁচিতে থাকেননি, চরিত্রটি কাল্পনিক। সেখান থেকে তাঁর উন্নতি শুরু হয়। বর্তমানে তিনি টেলিভিশন শোতেও তাঁকে দেখা যায়।












Click it and Unblock the Notifications