ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের দেখা মিলবে এবার পর্দায়! কী জানাচ্ছেন পরিচালক আনন্দ কুমার
২০০ কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে সকলেই চেনেন। শোনা যাচ্ছে এবার পরিচালক আনন্দ কুমার ঠগবাজ সুকেশকে নিয়ে সিনেমা করার কথা ভাবছেন। এখন তিহার জেলেই বন্দি রয়েছে সুকেশ।

কী জানালেন পুলিশ আধিকারিক
তিহার জেলের পুলিশ আধিকারিক দীপক শর্মা জানিয়েছেন, পরিচালক আনন্দ কুমার তার সঙ্গে দেখা করে অনেকক্ষণ আলোচনা করেছেন। সুকেশের জীবনের ওপর ভিত্তি করেই তিনি সিনেমা তৈরি করতে চান। আনন্দ শর্মার সঙ্গে আমার এটি প্রথম দেখা। ছবি এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এটি সিনেমা না ওয়েব সিরিজ হবে
জানা গিয়েছে, পুরো তথ্য সংগ্রহ করে তবেই পরিচালক সিদ্ধান্ত নেবেন যে এটি তিনি ছবি তৈরি করবেন নাকি ওয়েব সিরিজ করবেন। যিনি এটির স্ক্রিপ্ট লিখবেন তারা আগামী মাসে দিল্লি যাবেন। সেখানে বসেই লেখা হবে সিনেমার গল্প। তারাই এই কেসের যারা তদন্তের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে তারা যোগাযোগ করবে।

কী জানালেন পরিচালক
পরিচালক জানিয়েছেন, এই ছবিটি কখনোই বায়োপিক হবে না, এটা সুকেশের জীবনের ঘটনার ওপর ভিত্তি করে বানানো হবে ছবিটি। এই ছবির গল্পে উঠে আসবে ব্যক্তিগত জীবন, প্রতারণা, আর্থিক তছরুপ। সঙ্গে থাকবে জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিও কীভাবে সুকেশের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন, সেটাও উঠে আসবে এই গল্পের মাধ্যমে।

কী নিয়ে হবে ছবির গল্প
আনন্দ কুমার এই গল্পে তুলে ধরতে চান, সুকেশ কতটা ঠগবাজ, সে ১০-১২ টার থেকে বেশী ভাষা জানে। মানুষকে নিজের কথায় ভোলানোর তার একটা আলাদা স্টাইল আছে। কীভাবে সে নেটোওয়াক তৈরি করতো, কীভাবে সকলকে ঠকিয়ে সে।
ভ্যালেন্টাইন্স ডের দিনেও প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজকে শুভেচ্ছা জানায় ঠগবাজ সুকেশ চন্দ্রশেখর। বর্তমানে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জেলে বন্দি রয়েছে সুকেশ। সেখানে বসেই অভিনেত্রী জ্যাকলিনকে সুকেশ হোলির শুভেচ্ছা জানাল প্রেমপত্রের মাধ্যমে। চিঠিতে কি জানাল কনম্যান।

কী জানাল কনম্যান
কনম্যান সুকেশ যে চিঠিটি লিখেছে তাতে তিনি জানায়, আমার মিষ্টি জ্যাকলিন হ্যাপি হোলি, এই রঙিন উৎসবের দিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার জীবন থেকে যে রঙ, আনন্দ চলে গেছে তা যেন ১০০ গুন বেশি হয়ে আবার ফিরে আসে এমনটাই কামনা করি। এই বছর তুমি খুব ভালোভাবে কাটাও, এটা নিশ্চিত করা আমার দায়িত্বের মধ্যে পরে।












Click it and Unblock the Notifications