অনুষ্কার বাড়িতে ঢুকে পড়ল ডায়নোসোর, ভিডিও শেয়ার ইনস্টাতে
অনুষ্কার বাড়িতে ঢুকে পড়ল ডায়নোসোর, ভিডিও শেয়ার ইনস্টাতে
পাতাল লোকের জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছেন অনুষ্কা শর্মা। তবে এই লকডাউনের সময় ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে মজার মজার ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। তবে এবার তাঁর বাড়িতে ডায়নোসোর দেখা গিয়েছে, সেটারও ভিডিও তিনি দিয়েছেন ইনস্টাগ্রামে। যদিও এই ডায়নোসোরকে দেখে সকলেই হেসে লুটোপুটি খাচ্ছেন।

এই ডায়নাসোর আর কেউ নন অনুষ্কার স্বামী বিরাট কোহলি নিজে। ভারতীয় ক্রিকেটারকে দেখা গেল ডায়নাসোরের মতো ঘরে হেঁটে যেতে ও গর্জন করতে। অনুষ্কা শর্মা এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'আমি দেখেছি একটা ডায়নাসোর খোলা ঘুরে বেড়াচ্ছে।’ অনুষ্কার এই পোস্ট অনেক তারকারই দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেতা রনবীর সিং মন্তব্য করেছেন, 'হুট’, অন্যদিকে কাজল আগরওয়াল, সিদ্ধান্ত চতুর্বেদি ও করণ ওয়াহিও হাসির ইমোজি দিয়েছেন।
View this post on InstagramI spotted .... A Dinosaur on the loose 🦖🦖🦖🤪🤪🤪
A post shared by ɐɯɹɐɥS ɐʞɥsnu∀ (@anushkasharma) on
মজার ভিডিওর পাশাপাশি অনুষ্কা–বিরাট পিএম কেয়ারস ফান্ডে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন।












Click it and Unblock the Notifications