৭৩ বছরের বৃদ্ধাকে নিয়ে ভুয়ো দাবি, এবার দিলজিতের তোপের মুখে কঙ্গনা

এবার দিলজিতের তোপের মুখে কঙ্গনা

কৃষক আন্দোলনে যুক্ত ৭৩ বছরের পাঞ্জাবি বৃদ্ধাকে নিয়ে এবার বলিউড অভিনেতা দিলজিত দোসাঁঝের তোপের মুখে পড়লেন বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দিলজিতের সঙ্গে কঙ্গনার রীতিমোত টুইটেই বাকযুদ্ধ বেঁধে যায়।

৭৩ বছরের বৃদ্ধাকে নিয়ে ভুয়ো দাবি, এবার দিলজিতের তোপের মুখে কঙ্গনা


২৭ নভেম্বর কঙ্গনা টুইটে জানিয়ে ছিলেন যে শাহিনবাগের ৮২ বছরের বিলকিস বানো, যিনি শাহিনবাগ দাদি হিসাবে জনপ্রিয়, তিনি তিনটে কৃ্ষক বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনেও যোগ দেন। কঙ্গনা দু’‌টি ছবি পোস্ট করেন যেখানে বিলকিস বানোর সঙ্গে প্রতিবাদ মিছিলে হাঁটা অন্য এক বৃদ্ধাকেও দেখা গিয়েছে। কঙ্গনা তাঁর টুইটে লেখেন, '‌ দাদি, যাঁকে টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় রাখা হয়েছিল। এঁকে তো ১০০ টাকার বিনিময়েই পাওয়া যায়। পাক সংবাদিকরা আন্তর্জাতিক মঞ্চে এঁকে ভারতের সম্মানহানির জন্য পিআর হিসেবে প্রদর্শন করছে। আন্তর্জাতিক মঞ্চে আমাদের কথা বলার জন্যও লোক প্রয়োজন।’‌ তবে নেটিজেনদের নিন্দার মুখে পড়ে এই টুইট মুছে দিতে বাধ্য হন অভিনেত্রী।

বুধবার সন্ধ্যায়, ৭৩ বছরের মহিন্দর কউরের বিবিসিতে দেওয়া সাক্ষাতকার টুইট করেন দিলজিত, যাঁকে কঙ্গনা ভুলভাবে চিনেছিলেন বিলকিস বানো হিসাবে। এই ভিডিওতে মহিন্দর কৃষক আন্দোলনে তাঁর সহযোগিতা এবং কঙ্গনার '‌একশো টাকায় ভাড়া’‌ পাওয়া যায় দাবি নিয়ে কথা বলেন। মহিন্দর প্রমাণ নিয়ে আসতে বলেন কঙ্গনাকে। এরপরই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কঙ্গনা দিলজিতকে হিন্দিতে '‌করণ জোহরের পোষ্য’‌ বলে অ্যাখা দেন। প্রসঙ্গত, করণ জোহার প্রযোজিত ২০১৯ সালের '‌গুড নিউজ’‌ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দিলজিতকে। কঙ্গনা টুইটে জানান যে তিনি উধু বিলকিস বানোর কথা বলেছেন এবং এই মহিলাকে তিনি চেনেনও না।

এরপর টুইটার ব্যবহারকারীরাই কঙ্গনাকে মনে করিয়ে দেন যে তিনি দু’‌জন মহিলার কথাই বলেছেন এবং বিলকিস কৃ্যকদের আন্দোলনে সত্যিই যোগ দিয়েছিলেন। তবে দিলজিতও কঙ্গনার টুইটের মোক্ষণ জবাব দিয়ে জানান যে কঙ্গনাও যদি সকলের পোষ্য হয়ে থাকতেন তবে সকলের সঙ্গে কাজ করতে পারতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+