দিলীপ কুমার স্থিতিশীল

৯১ বছরের দিলীপ কুমার ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন। বুকে সর্দি বসে গিয়েছিল। নিঃশ্বাসেও কষ্ট হচ্ছিল তাঁর। তাই শনিবার তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন তিনি স্থিতিশীল।
'দেবদাস', 'মুঘল-ই-আজম' খ্যাত দিলীপ কুমার আগামী ১১ ডিসেম্বর ৯২ বছর বয়সে পা দিচ্ছেন। ১৯২২ সালে অধুনা পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম হয়। ২০০০ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। ভারত ও পাকিস্তানে এখনও সমান জনপ্রিয় দিলীপ কুমার।












Click it and Unblock the Notifications