জীবন সঙ্কটে অভিনেতা দিলীপ কুমার , কী বলছে হাসপাতাল

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি স্বর্ণযুগের বলিউড তারকা অভিনেতা দিলীপ কুমার। তাঁর 'রেনাল ফ্যালিওর' হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি স্বর্ণযুগের বলিউড তারকা অভিনেতা দিলীপ কুমার। তাঁর 'রেনাল ফ্যালিওর' হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। কিডনি সহ শরীরের বিভিন্ন অংশ অচল হওয়ায়া আপাতত তিনি মুম্বইয়ের লীলাবতি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন।

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে ভর্তি দিলীপ কুমার

৯৪ বছর বয়সী এই তারকা অভিনেতা বৃহস্পতিবার থেকেই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক ভাবে হাসপাতাল সূত্রের জানানো হয় যে দিলীপ কুমারের ডিহাইড্রেশনের সমস্যা ছিল। যদিও পরে তাঁকে সুস্থ করতে ডায়ালিসিস-এর সাহায্য নিতে হয় চিকিৎসকদের।

সূত্রের খবর, অভিনেতার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। ক্রমাগত বেড়ে চলেছে তাঁর ক্রিয়েটিনিন। হাসপাতালের চিকিৎসকরা তাঁর অবস্থা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন,চিকিৎসকরা অভিনেতার শারীরিক অবস্থাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+