(ভিডিও) প্রিয়াঙ্কা, ফারহানের গলায় 'দিল ধড়কনে দো'-র টাইটেল ট্র্যাক

একটি পাঞ্জাবি পরিবারের গল্প এটি। কবীর মেহরা (সিনেমায় রণবীরের নাম) বলতে গেলে একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। ছোট থেকেই কোনও কিছুর অভাব বোধ করেননি তিনি। তাঁর বাবার ইচ্ছে কবীর নিজেদের কোম্পানির দায়িত্ব নিন। কিন্তু কবীর বিমান চালাতে চান। তাই সবাইকে ফাঁকি দিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে।
অন্যদিকে ফারহা আলি (সিনেমায় অনুষ্কার নাম) নাচকে ভালোবেসে বাড়ি ছাড়েন। এরপর দুজনের দেখা হওয়ার পর কী হয় তা নিয়েই গল্প এগোতে থাকে। এর মাঝে প্রিয়াঙ্কা বা ফারহান কীভাবে রয়েছেন সিনেমায় তা দেখতে হলে আপনাকে সিনেমা হলে যেতেই হবে।
আসুন দেখে নেওয়া যাক প্রিয়াঙ্কা ও ফারহানের গাওয়া 'দিল ধড়কনে দো'-র জবরদস্ত টাইটেল ট্র্যাক












Click it and Unblock the Notifications