গ্রিলড ফিশ থেকে সবজি! বলিউড তারকাদের সুন্দর চেহারার নেপথ্যের ডায়েট চার্ট একনজরে
গ্রিলড ফিশ থেকে সবজি! বলিউড তারকাদের সুন্দর চেহারার নেপথ্যের ডায়েট চার্ট একনজরে
সুন্দর চেহারার অধিকারী কে না হতে চান! অনেকেই নিজের সুন্দর চেহারার সঙ্গে রূপের ঔজ্জ্বল্য ধরে রাখতে ত্বকের প্রতি যত্ন নিতে শুরু করে। এদিকে, বলিউড তারকাদের প্রায় রোজই নতুন নতুন মেক আপ প্রসাধনী, আর আলোর ঝলকানির সামনে পড়তে হয়। রোজের মেক আপে ত্বকের পরিচর্যা করা যেমন প্রয়োজনীয়, তেমনই নিত্যদিন অভিনয়ের আগে রিহার্সাল ও নাচের জন্য শরীরকে ফিট রাখার চাপও থাকে, তাঁদের উপর। এই পরিস্থিতিতে একাধিক বলিউড তারকা নিজেকে ফিট রাখতে বহু ধরনের ডায়েট চার্ট মেনে চলেন নিজের শরীরের সাপেক্ষে। একনজরে দেখা যাক, তামাম বলিউড তারকাদের ডায়েট চার্ট।

মালাইকা অরোরা
ফিটনেসের নিখুঁত ধারায় কার্যত মাত করে দিচ্ছেন মালাইকা অরোরা। বহু বছর ধরে মডেলিং এর সঙ্গে যুক্ত এই অভিনেত্রী সকাল শুরু করেন দেশী ডায়েট দিয়ে। ব্রেকফাস্টে তিনি পোহা, ইডলি, আর মরশুমি ফল খান। পরবরর্তীকালে দিনের বাকি অংশে বিভিন্ন ধরনের বাদাম খেয়ে থাকেন তিনি। এর সঙ্গে চলে তাঁর জিম সেশন।

করিনা কাপুর
মা হওয়ার পর পর পর দুবারই করিনা আলাদা করে বেবিফ্যাট শরীরে জমতে দেননি। মাতৃত্বের সময়ও তিনি ব্যায়ামে বিশ্বাসী ছিলেন, মাতৃত্বের পরএ তিনি জিমে যেতেন ফিটনেসের জন্য। এরসঙ্গে ডায়েটে ভাত রাখতেন। অনেকেই মেদ হওয়ার ভয়ে ভাত খেতে চাননা , তবে করিনা রাগি, বাজরার সঙ্গে খেয়ে নেন খচুড়িও।

হৃতিক রোশন
অভিনেতা হৃতিক রোশন তাঁর সাম্প্রতিক ছবি 'ওয়ার' এর জন্য বেশ ঘাম ঝরিয়েছেন। জিমে চিরকালই সময় কাটাতে ভালোবাসতেন হৃতিক। আর এবার জিমে ঘাম ঝরানোর পাশাপাশি হৃতিক রোশন ডিমের সাদা অংশ, মাছ, ব্রকোলি, চিকেন, আর হালকা তেলে ভাপে হওয়া সবজি খেয়ে থাকেন। দুটি খাবারের সময়ের মাঝে ২ ঘণ্টার ফারাক রাখেন এই তারকা।

জন আব্রাহাম
জনের বডি বিল্ডিং নিয়ে অনেকেই বেশ ঈর্ষাণ্বিত! তবে বহু বছর ধরে নিজের তেহারাকে একইভাবে সুঠাম রেখেছেন তারকা। শরীরকে কার্যত 'মন্দির' এর ন্যায় সেবা যত্ন করে এগিয়ে যাচ্ছেন জন। প্রচুর ফল ও জলীয় জিনিস নিজের ডায়েটে রাখেন জন। এছাড়াও ডিমের সাদা অংশ তিনি নিজের ডায়েটে রাখতে পছন্দ করেন।

দীপিকা পাড়ুকোন
এদিকে, বলিউড সুন্দরী দীপিকা নিজের ফিটনেস ধরে রাখার জন্য একাধিক অভ্যাস পালন করেন। তাঁর ডায়েট চার্টে থাকে, ডিমের সাদা অংশ, গ্রিলড ফিশ, কম ফ্যাটের দুধ, আর প্রচুর সবজি। সাধারণত দক্ষিণ ভারতীয় খাবারে ভাত বা চালের তৈরি খাবার খাওয়ার অভ্যাস বেশি থাকে। তবে দীপিকা সেদিকা পা বাড়ান না।

অক্ষয় কুমার
নিজের ফিটনেসের জোর বাড়াতে নিত্যই নিজের মতো করে কসরত করে যান অক্ষয় কুমার। তিনি হাই প্রোটিনের ডায়েটের সঙ্গে সবজি খাওয়ায় বিশ্বাসী। ফিল্মের ফাইট সিন হোক বা নাচের দৃশ্য, সবেতেই ষোলো আনা দিয়ে উজার করে থাকেন অক্ষয়। তাঁর খাদ্য তালিকায় থাকে, পরটা, দুধ, হালকা তেলে সেদ্ধ করা সবজি, হালকা পাঁঠার মাংস। এছাড়াও সকালে ডিমের সাদা অংশ থেকে তৈরি অমলেট খেতে পছন্দ করেন অক্ষয়।

রণবীর সিং
সলমন কিম্বা হৃতিকের মতো চেহারা পাওয়া সহজসাধ্য বিষয় নয়। তবে রণবীর সিং সেই বিষয়ে সচেষ্ট হতে কোনও করসৎ ছাড়েন না। তিনি নিজের ডায়েটে প্রোটিন জাতীয় খাবার রাখতে তিরকালই পছন্দ করে থাকেন। প্রোটিন শেক জাতীয় ড্রিঙ্ক যেমন তিনি সেবন করেন, তেমনই খাবারের তালিকায় রাখেন চিকেন, মাছ, আর সবজি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications