Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন কি চুপি চুপি লিভ–ইন ক‌রেছেন বলিউডের এই তারকা জুটিরা

জানেন কি চুপি চুপি লিভ–ইন ক‌রেছেন বলিউডের এই তারকা জুটিরা

‌বলিউডের অনেক তারকাই বিয়ের আগে লিভ–ইন রিলেশনে থাকেন। তবে খুব কম তারকার এই বিষয়টি প্রকাশ্যে আসে। চুপি চুপি অনেক তারকাই বাড়ি থেকে আলাদা হয়ে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে লিভ–ইনে থাকতে ভালোবাসেন। সেরকমই বলিউডের কিছু লিভ–ইন রিলেশনে রয়েছেন এমন তারকাদের কথা জেনে নেব।

রণবীর ও দীপিকা

রণবীর ও দীপিকা

প্রায় পাঁচ বছর ডেটিং করার পর ইতালিতে ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে বিয়ের আগে তাঁরা লিভ-ইন করতেন বলে জানা গিয়েছে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট

৩-৪ বছর ধরে আলিয়া ও রণবীর কাপুর ডেট করছেন বলে শোনা যাচ্ছে এবং তাঁরা শীঘ্রই বিয়ে করবেন। রণবীর ও আলিয়াও লিভ ইন করছেন বলেই শোনা যাচ্ছে।

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

একসময় রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে বি-টাউনে যথেষ্ট তোলপাড় হয়েছে। শোনা যায় যে রণবীর কাপুর ক্যাটরিনার সঙ্গে লিভ-ইন করতেন মুম্বইয়ের একটি ফ্ল্যাটে।

 টাইগার শ্রফ ও দিশা পাটানি

টাইগার শ্রফ ও দিশা পাটানি

টাইগার ও দিশা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তবে তাঁরা সম্প্রতি একসঙ্গে থাকতে শুরু করেছেন।

পুলকিত সম্রাট ও কৃতি

পুলকিত সম্রাট ও কৃতি

পাগলপন্তি ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং এখন পুলকিত ও কৃতি একসঙ্গে লিভ-ইন করেন।

 আমির খান ও কিরণ রাও

আমির খান ও কিরণ রাও

আমির ও কিরণের লগানের সেটে পরিচয় হয় এবং তাঁরা তারপর থেকেই একসঙ্গে থাকতে শুরু করে দেন।

রাহুল ও মুগ্ধা গডসে

রাহুল ও মুগ্ধা গডসে

রাহুল ও মুগ্ধা বহু বছর ধরে ডেট করছেন এবং একসঙ্গে থাকছেন।

 কৃষ্ণা ও কাশ্মীরা শাহ

কৃষ্ণা ও কাশ্মীরা শাহ

একটি সিনেমার সেটে ২০০৭ সালে তাঁদের দেখা হয়। কিছুদিন লিভ ইন করার পরই তাঁরা বিয়ে করে নেন।

সইফ আলি খান ও করিনা কাপুর

সইফ আলি খান ও করিনা কাপুর

তশন ছবির শুটিংয়ে করিনা ও সইফের মধ্যে সম্পর্কের শুরু হয় এবং তাঁরাও কিছুদিন লিভ ইন করার পর বিয়ে করে নেন।

 সোহা আলি খান ও কুণাল খেমু

সোহা আলি খান ও কুণাল খেমু

২০০৯ সালে ধুঁন্দতে রহ জাওগে-এর সিনেমার সেটে প্রথম পরিচয় হয় কুণাল ও সোহার। এরপর তাঁরা লিভ-ইন করতে শুরু করেন এবং পরে তাঁরা বিয়েও করে নেন।

 বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

বিরাট ও অনুষ্কার একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় পরিচয় হয় এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। শোনা যায় যে তাঁরাও নাকি বিয়ের আগে লিভ-ইনে ছিলেন।

মনোজ বাজপেয়ী ও নেহা

মনোজ বাজপেয়ী ও নেহা

মনোজ বাজপেয়ী ও নেহার পরিচয় হয় ১৯৯৮ সালের আকা সাবানা স্টোরির সেটে। এরপর তাঁরা লিভ-ইনে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন।

 অর্জুন ও মালাইকা

অর্জুন ও মালাইকা

মালাইকা অরোরার সঙ্গে তাঁর প্রথম স্বামী আরবাজ খানের বিয়ে ভাঙার পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে মালাইকা অরোরার। তাঁরা দু'‌জনে একসঙ্গে থাকছেন বলেও শোনা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+