শিবলিঙ্গের অপমান সলমনের ফিল্মে! মধ্যপ্রদেশে বিজেপি-কংগ্রেস দ্বন্দ্বে তুলকালাম পরিস্থিতি
বলিউডে কান পাতলেই একটা কথা শোনা যায়, বিতর্ক যেখানে সলমন খান সেখানে! বিতর্ক যেন সলমনের পিছু কিছুতেই ছাড়ছে না। এবার তাঁর ছবি 'দাবাং ৩' ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।
বলিউডে কান পাতলেই একটা কথা শোনা যায়, বিতর্ক যেখানে সলমন খান সেখানে! বিতর্ক যেন সলমনের পিছু কিছুতেই ছাড়ছে না। এবার তাঁর ছবি 'দাবাং ৩' ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। ছবির সেট-এ শিবলিঙ্গকে যেভাবে রাখা রয়েছে , তা নিয়ে এবার প্রশ্ন তুলেছে বিজেপি। ঘটনায় হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলেও দাবি করেছে গেরুয়া শিবির। পাল্টা জবাবে নেমেছে কংগ্রেসও।
|
ভাইরাল ছবি
সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল হওয়া ছবি ঘিরে রীতিমত বিতর্ক দেখা দেয়। সলমনের ছবি 'দবাং ৩' এর সেট-এ দেখা যায়, একটি কাঠের তক্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে একটি শিবলিঙ্গকে। আর কাঠের তক্তার ওপর দাঁড়িয়ে চলছে কাজকর্ম।

বিজেপির দাবি
গোটা ঘটনায় ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। মধ্যপ্রদেশে নর্মদার তীরে চলে এই শ্যুটিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য দাবি তোলা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি রাজ্যের কমলনাথ সরকারের বিরুদ্ধেও তোপ দাগা হয়েছে।

কংগ্রেসের দাবি
গোটা ঘটনায় কংগ্রেসের দাবি এই সমস্ত প্রসঙ্গ তুলে বিজেপি নিম্মানের মনোভাব প্রকাশ করেছ। যা কোনও মতেই আমল দিতে রাজি নন তাঁরা।

সলমন শিবিরের দাবি
বিষয়টি নিয়ে সলমন শিবিরের দাবি, কাঠের তক্তা দিয়ে শিবলিঙ্গকে ঢাকা রয়েছে, যাতে কোনওভাবেই যেন মূর্তির পবিত্রতার হানি না ঘটে।












Click it and Unblock the Notifications