অক্ষয়-টুইঙ্কলের বিরুদ্ধেই কি তোপ দাগলেন রবিনা! তনুশ্রী ইস্যুতে ঝড় বলিউডে
তনুশ্রী দত্ত ইস্যুতে আপাতত তোলপাড় বলিউড। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে গোটা বলিউডে সাড়া ফেলে দিয়েছেন তনুশ্রী। ধীরে ধীরে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন একাধিক বলিউড তারকা।
তনুশ্রী দত্ত ইস্যুতে আপাতত তোলপাড় বলিউড। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে গোটা বলিউডে সাড়া ফেলে দিয়েছেন তনুশ্রী। ধীরে ধীরে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন একাধিক বলিউড তারকা। তাঁদের মধ্যে যেমন রয়েছেন বরিনা ট্যান্ডন , তেমনই রয়েছেন টুইঙ্কল খান্না।

সকলেই জানেন একটা সময়ে রবিনা ট্যান্ডনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। তারপর শিল্পা শেট্টির দিকে অক্ষয় ঝঁুকে যাওয়ায় অক্ষয়ের জীবন থেকে সরে আসেন রবিনা। যদিও পরবর্তীকালে অভিনেত্রী টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। সেই সমস্ত অধ্যায় অতীত হলেও, সেই অতীতে আরও একবার উস্কে দিলেন রবিনা নিজে। অক্ষয় ও তাঁর স্ত্রী টুইঙ্কলকে নিশানায় রেখে তোপ দাগেন রবিনা।
তনুশ্রী দত্ত ইস্যুতে রবিনা সাম্প্রতিক এক টুইটে জানান, যৌন হেনস্থা নিয়ে অনেকেই সরব হচ্ছেন। এই হেনস্থাকারীদের স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডরাই যখন চুপ করে থাকেন,আর সেই সুযোগ নিয়ে বিভিন্ন অভিনেত্রীকে দিকে তাক করেন এই অভিনেতারা চলে ফ্লার্ট, আর সময় হতেই সেই অভিনেত্রীর জায়গায় আসেন আরও একজন। উল্লেখ্য, বহু দিন আগে এক সাক্ষাৎকারে অক্ষয় কুমারকে নিয়েও একই দাবি তোলেন রবিনা। অক্ষয় তাঁর সঙ্গে প্রেমে প্রতারণা করেন বলে দাবি করেন অভিনেত্রী। এদিকে, তনুশ্রী দত্ত ইস্যুতে অক্ষয় ঘরনী টুইঙ্কল খান্না সরব হয়েছেন। তারপরই রবিনার এই টুইট নিঃসন্দেহে প্রাসঙ্গিক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications