ক্যাটরিনাকে এড়িয়ে চলতেই কী এমনটা করলেন রনবীর ?

অনুরাগের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও ,অনুরাগের বাড়ির সরস্বতী পুজোতে রনবীরের না আসার কারণ নাকি ক্যাটরিনা!

ক্যাটরিনাকে কী জেনেশুনে এড়িয়ে চলছেন তাঁর প্রাক্তন সঙ্গী রনবীর কাপুর ? বলি-পাড়ায় এই মুহুর্তে এটাই সবচেয়ে বড় মশলাদার খবর বলে মনে করা হচ্ছে। এই নিয়ে কানাঘুসোও কিছু কম শোনা যাচ্ছেনা। যার সাম্প্রতিকতম সংযোজন হল, 'জগ্গা জাসুস' ছবির পরিচালক অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজোতে রনবীরের অনুপস্থিতি।

মুম্বইতে প্রতিবাছরই সরস্বতী পুজো করেন সিনেমা পরিচালক অনুরাগ বসু ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। এই ২ বাঙালির পুজোতে জমিয়ে রান্না হয় ভোগ।চলে দেদর আনন্দ । নিমন্ত্রিত থাকেন বলিউডের বহু নামি দামি শিল্পী।

ক্যাটরিনাকে এড়িয়ে চলতেই কী এমনটা করলেন রনবীর ?

প্রতিবারের মতো এবারেও পুজোতে নিয়মন্ত্রণ ছিল বলিউডের চকলেট হিরো রনবীর কাপুরের। কিন্তু অনুরাগের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও, অনুরাগের বাড়ির সরস্বতী পুজোতে রনবীরের না আসার কারণ নাকি ক্যাটরিনা! জানা গিয়েছে, পুজোতে ক্যাটরিনা অনুরাগের বাড়িতে আসায়, প্রাক্তন বান্ধবীকে এড়িয়ে চলতেই পুজোতে আসেননি রনবীর।

এদিকে রনবীর অবশ্য এই সমস্ত রটনাকে মিথ্যে বলে দাবি করছেন। রনবীর বলছেন তিনি ব্যস্ত ছিলেন শ্যুটিং -এ। রাজকুমার হিরানীর ছবি সঞ্জয় দত্তের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি এক সিনেমাতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন রনবীর। সেইসব নিয়ে 'ব্যস্ত' থাকা রনবীর যেতে পারেননি বন্ধু অনুরাগের বাড়িতে। কিন্তু ক্যাটরিনার 'উপস্থিতিতে' রনবীরের এই 'অনুপস্থিতি'-এর অঙ্ক নজর কেড়েছে অনেকেরই !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+