ঐশ্বর্যের সঙ্গে কি জয়া-শ্বেতার সম্পর্ক ভালো নয়?এক বিয়ের অনুষ্ঠান ঘিরে উঠে এল কিছু তথ্য

কিছুদিন আগেই বচ্চন পরিবার মুম্বইয়ের এক অভিজাত বিয়েতে নিমন্ত্রিত ছিল। সেখানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি অ্যাশকে

একে বলিউডের নামজাদা পরিবার, তাতে পরিবারের ৪ জন সদস্যই তারকা! বলিউডের বচ্চন পরিবার ঘিরে ভক্তদের কৌতূহল সব সময়েই রয়েছে। পরিবারে অমিতাভ বচ্চন যেমন দেশের চলচ্চিত্রের মেগা তারকা, তেমনই তাঁর স্ত্রী জয়া বচ্চন একাধারে অভিনেত্রী অন্যদিকে সাংসদ। এরকম এক পরিবারে অমিতাভ পুত্র অভিষেকের স্ত্রী হয়ে এসেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই। সূত্রের দাবি, অভিষেকের বিয়ের পর থেকেই অ্যাশ ও জয়ার ইগোর লড়াই অল্প স্বল্প ছিলই! অনেকের দাবি, এর নেপথ্যে ছিলেন শ্বেতা বচ্চন।

ঐশ্বর্যের সঙ্গে কি জয়া-শ্বেতার সম্পর্ক ভালো নয়?এক বিয়ের অনুষ্ঠান ঘিরে উঠে এল কিছু তথ্য

এবার শাশুড়ি বউমার সেই লড়াই দিন দিন আরও উস্কানি পাচ্ছে বলে খবর। কিছুদিন আগেই বচ্চন পরিবার মুম্বইয়ের এক অভিজাত বিয়েতে নিমন্ত্রিত ছিল। সেখানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি অ্যাশকে। ডিজাইনার সন্দীপ খোসলার ভাগ্নীর বিয়েতে অমিতাভ -জয়া একসঙ্গে যান। বিবাহ বাসরে নাচের আসরে, মাতিয়ে দেন জয়া বচ্চন, সঙ্গে যোগ দেন জয়া -কন্যা শ্বেতা বচ্চনও। কিন্তু এসবের মধ্যে কোথাও দেখা যায়নি অ্যাশকে। জানা গিয়েএছ, অ্যাশ আলাদাভাবে ওই একই বিয়ের আসরে আসেন, আর একটু পরেই চলে যান।

দেখা গিয়েছে, বিয়ে বাড়িতে অ্যাশ বেশিরবাগ সময়টাই কাটান সোনালি বেন্দ্রের সঙ্গে। অথচ ওই একই জায়গায় তাঁর শাশুড়ি জয়া শ্বশুর অমিতাভ ও ননদ শ্বেতা উপস্থিত থাকলেও, তাঁদের আশপাশ দেখা যায়নি ঐশ্বর্যকে। শুধু এই প্রথমবার নয়,এর আগেও জয়া বচ্চনের জন্মদিনের পার্টতে দেখা যায়নি ঐশ্বর্য রাই ও তাঁর মেয়ে আরাধ্যাকে। যা নিয়েও বেশ প্রশ্ন ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+