দঙ্গল থেকে ১৭৫ কোটি টাকা আয় করেছেন আমির খান?
দঙ্গল সিনেমা থেকে আমির কমবেশি ১৭৫ কোটি টাকা রোজগার করেছেন। এতে অভিনয়ের ফি যেমন রয়েছে, তেমনই এর পাশাপাশি রয়েছে প্রফিট শেয়ারিংয়ের বিষয়।
আমির খান মানেই বলিউডে সিনেমা হিট। গত একদশকের বেশি সময় ধরে এই ট্র্যাডিশনই সমানে চলছে। লগান থেকে শুরু করে দঙ্গল, সব সিনেমাতেই আমির অনন্য এবং সিনেমাও সুপারহিট।[আমির খানের সঙ্গে কাজ করতে চান? এই আপনার কাছে সুবর্ণ সুযোগ!]
আমিরের প্রায় প্রতিটি সিনেমাই আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। সিনেমায় টাকা তোলার দিক থেকে আমিরের যেন কোনও প্রতিযোগীই নেই বলিউডে। সেভাবেই একটি সিনেমা থেকে আমির যা রোজগার করছেন, সেটারও তুলনা বলিউডে পাওয়া মুশকিল। দঙ্গল যেমন বলিউড সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি রোজগেরে সিনেমা হিসাবে ইতিমধ্যে রেকর্ড করে নিয়েছে।[আমিরের এই সিনেমাগুলিতে রয়েছে গভীর সামাজিক বার্তা]

সেরকমই ডিএনএ সংবাদমাধ্যমকে যদি বিশ্বাস করতে হয় তাহলে বলতে হয়, এই সিনেমা থেকে আমিরের যা রোজগার হয়েছে তা যেকোনও বলিউড অভিনেতার কাছে কম্পনারও অতীত। শোনা গিয়েছে, এই সিনেমা থেকে আমির কমবেশি ১৭৫ কোটি টাকা রোজগার করেছেন। এতে অভিনয়ের ফি যেমন রয়েছে, তেমনই এর পাশাপাশি রয়েছে প্রফিট শেয়ারিংয়ের বিষয়।[সেলুলয়েডে আমিরের 'সেরা লুক' একনজরে]
সূত্রের খবর সিনেমায় অভিনয়ের জন্য আমির ৩৫ কোটি টাকা নিয়েছেন। এছাড়া পার্টনারশিপ থেকে ৩৩ শতাংশ টাকা আমির পেয়েছেন। এর পাশাপাশি আগামিদিনে যেসমস্ত ক্ষেত্র থেকে এই সিনেমা রোজগার করবে বা স্যাটেলাইট সত্ত্ব থেকে রোজগার হবে, তারও ৩৩ শতাংশ আমিরের পকেটে ঢুকবে।
ফলে সবমিলিয়ে আমিরই যে টিনসেল টাউনে অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা প্রতি রোজগার করেন তা আর বলে দিতে হবে না। এরপরে এইবছরই মুক্তি পেতে চলেছে আমিরের সিনেমা সিক্রেট সুপারস্টার। এই সিনেমায় দঙ্গল সিনেমায় অভিনয় করা জাইরা ওয়াসিম মুখ্য চরিত্রে রয়েছেন। এছাড়া আগামিদিনে অমিতাভ বচ্চনের সঙ্গে 'থগস অব হিন্দোস্তান' সিনেমাতেও আমিরকে দেখা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications