মোদী-অক্ষয়ের বিরুদ্ধে চরম তোপ অভিনেত্রী দিয়া মির্জার! টুইটবার্তায় কোন ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী

দু'দিন আগেই বলিউডের একাধিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ের রাজভবনে আয়োজিত হয় এই বৈঠক।

দু'দিন আগেই বলিউডের একাধিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ের রাজভবনে আয়োজিত হয় এই বৈঠক। বেঠকে দেখা যায় অভিনেতা অক্ষয় কুমার থেকে পরিচালক করণ জোহর। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাম্প্রতিক কিছু সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন বলিউডের প্রতিনিধিরা। আর সেই বৈঠক ঘিরেই তোপ দেগেছেন অভিনেত্রী দিয়া মির্জা।

মোদী-অক্ষয়ের বিরুদ্ধে চরম তোপ অভিনেত্রী দিয়া মির্জার! টুইটবার্তায় কোন ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী

বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে টুইট করেন অক্ষয় কুমার। বৈঠকে বলিউডের কোনও মহিলা প্রতিনিধি না থাকায় সেই বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী দিয়া মির্জা। তাঁর দাবি, বলিউডের সমস্যা নিয়ে যখন আলোচনা, তখন তাতে কেন থাকবেন না কোনও মহিলা প্রতিনিধি? এমনই প্রশ্ন তুলে অক্ষয়ের টুইটের পাল্টা জবাব দেন দিয়া মির্জা। প্রধানমন্ত্রী মোদী ও অক্ষয়দের এই বৈঠককে কার্যত কটাক্ষ করেন দিয়া।

প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউড ফিল্ম জগতের সদস্যদের বৈঠকে অক্ষয় কুমার ছাড়াও হাজির ছিলেন অজয় দেবগন, প্রযোজক রীতেশ সিদওয়ানি, রাকেশ রোশন, প্রসূন যোশী, সিদ্ধার্থ রয় কাপুর প্রমুখ। শুধু দিয়া মির্জা নন, গোটা টুইটার জুড়ে, বৈঠকে মহিলাদের অনুপস্থিতি ঘিরে চরম সমালোচনার ঝড় ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+