ধূমকেতুর অগ্রিম বুকিংয়ের নতুন রেকর্ড, 'দেশু'-কে সিলভার স্ক্রিনে দেখতে তর সইছে না ভক্তদের

দশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় আসছে দেব-শুভশ্রীর বহু আলোচিত ছবি 'ধূমকেতু’। ১৪ অগাস্ট ছবি মুক্তির তারিখ নির্ধারিত হলেও, ছবিটির অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমনকী 'ওয়ার ২' ও 'কুলি'-এর মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়ে বাংলায় অগ্রিম বুকিংয়ে নতুন রেকর্ড তৈরি করেছে 'ধূমকেতু’।

টিকিটের ব্যাপক চাহিদার কারণে হলের মালিকেরা শো-এর সংখ্যা বাড়াতে রীতিমতো বাধ্য হচ্ছেন। বাংলার সিনেমার জন্য ভোরে ৭টার শো রাখা হয়েছে। যা সাধারণত দেখা যায় না। এই ভোরের শোতেও প্রথম দিনেই 'ধূমকেতু’ হাউজফুল হয়ে এক নতুন রেকর্ড গড়েছে, যা ছবিটির জনপ্রিয়তার প্রমাণ।

দীর্ঘ দশ বছর পর টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন। একসময় বাস্তব জীবনেও তাঁদের প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল, যা ভক্তদের মধ্যে আজও কৌতূহল জাগায়। তাঁদের ছাড়াছাড়ির পরে 'ধূমকেতু'-এর কাজ শুরু হলেও, বিভিন্ন জটিলতার কারণে ছবিটি মুক্তি পায়নি। এরপর দেব-শুভশ্রী জুটিকে আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি।

তাই এত বছর পর তাঁদের অভিনীত 'ধূমকেতু’ যখন মুক্তি পাচ্ছে, তখন দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই উন্মাদনা আরও বেড়েছিল 'ধূমকেতু’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে। সেখানে প্রায় দশ বছর পর দেব ও শুভশ্রী সব মান-অভিমান ভুলে একই মঞ্চে এসেছিলেন। তাঁরা একসঙ্গে নাচ ও আড্ডায় মেতে ওঠেন, যা দুজনেরই ভক্তদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

এই উৎসাহের প্রভাব যে বক্স অফিসেও পড়তে চলেছে তা স্পষ্ট। ছবিটি মুক্তির আগেই যেন সুপারহিটের তকমা পেয়ে গিয়েছে। হলগুলিতে অগ্রিম টিকিট বুকিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। টিকিটের চাহিদার কারণে অনেক সকালের শো রাখা হয়েছে। কলকাতা সাউথ সিটি মলের হলে প্রথমবারের মতো কোনও বাংলা সিনেমা সকাল ৭টার শোয়ে হাউজফুল হয়ে বাংলা ছবির ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+