নিজের বায়োপিকের জন্য ধোনি কত টাকা দাবি করেছিলেন জানেন ?

সারা বিশ্ব জুড়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঘিরে উন্মাদনার শেষ নেই। হবে নাই বা কেন, একের পর এক অসামান্য কৃতিত্বের নজির গড়েছেন তিনি। সম্প্রতি আরও একটি নজির তিনি তৈরি করলেন। ক্রিকেট জগতের তিনিই প্রথম ব্যক্তি যাকে নিয়ে সিনেমা তৈরি হল অবসর গ্রহণের আগেই। [ফার্স্ট লুক : এমএস ধোনি- দ্য আনটোন্ড স্টোরি, মাহির বায়োপিকে নজরকাড়া সুশান্ত]

নীরজ পান্ডের পরিচালনায় তৈরি হয়েছে 'এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টেরি'। ছবিটি এখনও মুক্তি না পেলেও ছবির ট্রেলার মুক্তিতেই দর্শকদের বিরাট সাড়া পেতে শুরু করেছে। শোনা যাচ্ছে এই ছবিটি তৈরির জন্য ধোনি প্রয়োজকের কাছ থেকে ৬০ কোটি টাকা দবি করেন। অন্য একটি সূত্রের মতে ধোনি প্রযোজকের কাছ থেকে ৮০ কোটি টাকা দাবি করেন। শেষ পর্যন্ত জানা গিয়েছে প্রযোজকের অনুরোধের পরে ধোনি নাকি ২০ কোটি টাকাতেই রাজি হয়ে যান। [জেনে নিন ধোনির বায়োপিকে কে অভিনয় করবেন সাক্ষীর ভূমিকায়]

নিজের বায়োপিকের জন্য ধোনি কত টাকা দাবি করেছিলেন জানেন?

নীজর পান্ডের পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। এবং ধোনির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, কিয়ারা আদবানী। এই ছবিতে ভারত অভিনায়কের জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয়েছে বলে পরিচালক জানান। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ধোনির রিয়েল লাইফের অজানা গল্পকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। [অতর্কিতে সুশান্ত সিং রাজপুতকে চুমু দিলেন স্বস্তিকা?]

ছবিটি নিয়েই পরিচালক থেকে দর্শক সবাই বেশ আশাবাদী। আগামী ৩০ শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। বাস্তব জীবনে সফল অধিনায়কের গল্প রুপোলি পর্দায় কতটা সাফল্য পাবে তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+