ফের পর্দায় ঢিনচ্যাক পূজা, ইউটিউব মাতাচ্ছে তাঁর গান

ফের সোশ্যাল মিডিয়ায় ফিরলেন ঢিনচ্যাক পূজা। সমালোচনার চোটে দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি।

ফের সোশ্যাল মিডিয়ায় ফিরলেন ঢিনচ্যাক পূজা। সমালোচনার চোটে দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। বেশিদিন মুখ ফিরিয়ে থাকতে পারেননি। জনপ্রিয়তা ফিরে পাবার আশায় আবার ফিরলেন তিনি। এবার তাঁর গান 'নাচ কে পাগল' ইউটিউবে সাড়া ফেলেছে ঠিকই। তবে প্রশংসার চেয়ে সমালোচনা কুড়িয়েছে বেশি।

ফের পর্দায় ঢিনচ্যাক পূজা, ইউটিউব মাতাচ্ছে তাঁর গান

ঢিনচ্যাক পুজার এবারের গানের ভিডিও দেখে অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে স্পাইডারম্যানের সাজে এক ব্যক্তি ভুতের সাজে থাকা আর একজনের সঙ্গে লড়াই করছে। যার কোনও অর্থই বোধগম্য হয়নি দর্শকদের কাছে।

তারপরেই দেখা গিয়েছে সুইমিং পুলে একদল লোক অত্যন্ত বেসুরো গান গাইছে। যার প্রোডাকশন কোয়ালিটিও ভীষণ খারাপ বলাই ভাল।

যাঁরা মিউজিক ভিডিওতে বেসুরো গান গাইছেন পূজার সঙ্গে তাঁরা সকলেই কিন্তু পেশাদার অভিনেতা। তারপরেই প্রোডাকশনের এই হাল দেখে সোশ্যাল মিডিয়া যে চুপ করে বসে থাকবে না সেটাই স্বাভাবিক। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সমালোচনা।

একের পর এক কমেন্ট আসতে শুরু করেছে। দীর্ঘদিন পর ইউটিউবে ফিরে যে চমকে দেবেন সবাইকে পূজার এই ইচ্ছে বোধ হয় এবার আর পূরণ হল না। সকলকে চমকে দিয়েছেন বটে তবে ভয়ঙ্কর খারাপ ভাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+