Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রায় দু'দশকের দাম্পত্যে ইতি টেনে বিচ্ছেদের কথা জানালেন ধনুষ- ঐশ্বর্য

প্রায় দু'দশকের দাম্পত্যে ইতি টেনে বিচ্ছেদের কথা জানালেন ধনুষ- ঐশ্বর্য

প্রেম, প্রণয় আর পরিণতির সঙ্গে বিনোদন জগতের দম্পতীদের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত থাকে আরও একটি শব্দ, যার নাম বিচ্ছেদ। বিয়ের পর নানা কারণে বিচ্ছেদের পথে হেঁটেছেন অগণিত তারকা। কখনও লোক চক্ষুর আড়ালে আবার কখনও প্রকাশ্যে একে অপরের উপর কাদা ছোঁড়াছুঁড়ি করে বৈবাহিক জীবনে ইতি টেনেছেন স্টারেরা। আবার কখনও স্বামী স্ত্রীর মধ্যে এসেছেন তৃতীয় ব্যক্তিও। তাই কেরন যাই হোক না কেন সম্পর্ক বা দাম্পত্য জীবন ভেঙে দিতে দেরি করেননা তারকারা। আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক দম্পতির নাম। বিচ্ছেদের পথে হাঁটছেন ধনুষ- ঐশ্বর্য।

১৮ বছরের দাম্পত্যের ইতি

১৮ বছরের দাম্পত্যের ইতি

দেখতে দেখতে একসঙ্গে পার করেছিলেন ১৮ টা বছর। আর এবার সেই প্রায় দুই দশকের সুখের সংসারে ছেদ পড়ছে দক্ষিণের সুপারস্টার ধনুষ আর তাঁর স্ত্রী ঐশ্বর্যর। সোমবার বেশ গভীর রাত্রে আচমকাই এই কথা প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিনেতা ধনুষ। 'থালাইভা' রজনীকান্তের মেয়ে তথা গায়িকা এবং পরিচালক ঐশ্বর্য ধনুষের স্ত্রী। তিনিও নিজের স্যোশাল মিডিয়া সাইটে এই তথ্য দিয়ে একটি পোস্ট করেছেন। আর এর সঙ্গে সঙ্গেই শেষ হতে চলেছে এই পাওয়ার কাপলের একসঙ্গে পথ চলা।

ধনুষের পোস্ট

ধনুষের পোস্ট

সোমবার রাত্রি ১১টা নাগাদ নিজের স্যোশাল মিডিয়া সাইট ট্যুইটারে একটি পোস্ট করেছেন ধনুষ। সেখানে তিনি লিখেছেন, " বন্ধু, দম্পতি অ অভিভাবক হিসেবে ১৮ বছর একসঙ্গে থাকা। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে এই যাত্রা একে অপরকে সঙ্গ দেওয়ার ও বোঝাপড়া করার, বেড়ে ওঠার। আজ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে সেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্য ও আমি সিদ্ধান্ত নিয়েছি এবার দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। নিজেদের আলাদা ভাবে চেনার জন্য সময় দেবো। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন।"

 ধনুষ- ঐশ্বর্যর বিবাহিত জীবন

ধনুষ- ঐশ্বর্যর বিবাহিত জীবন

প্রায় ১৮ বছর আগে অর্থাৎ ২০০৪ সালের ১৮ নভেম্বর দক্ষিণের অভিনেতা ধনুষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর। এর দুবছর পর ২০০৬ সালে জন্ম নেয় ধনুষ- ঐশ্বর্যর বড় ছেলে যাত্রা। এবং ২০১০ সালে জন্ম হয় ধনুষ- ঐশ্বর্যর ছোট ছেলে লিঙ্গার। তবে ইন্ডাস্ট্রিতে তাঁরা দুজন বেশ হ্যাপি কাপিল হিসেবেই পরিচিত ছিলেম কিন্তু হঠাত এই সিদ্ধান্ত সামনে আসতে রীতিমত হতবাক তাঁদের ভক্তরা।

 সম্প্রতি বিচ্ছেদ হয়েছে যাঁদের

সম্প্রতি বিচ্ছেদ হয়েছে যাঁদের

তবে কিছু দিন আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন আরও দুই দক্ষিণের তারকা সামান্থা আক্কিনেনি আর নাগা চৈতন্য। এক সময় যারা একে অপরের হাত ধরাধরি না করে এক পা'ও দলতে পারতেন না আজ তাঁরা একে অপরের মুখ দেখা তো দূরের কথা, একে অপরের নাম শুনলেও চটে যাচ্ছেন। সত্যি সম্পর্ক যে বড়ই বিচিত্র তা বলা বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+