মুক্তি পেল 'ধড়ক'-এর নতুন গান 'জিংগাত'! নাচের তালে মাতোয়ারা ঈশান-জাহ্নবী
করণ জোহরে প্রযোজিত 'ধড়ক'-এর ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। এদিন মুক্তি পেল 'ধড়ক' ছবির প্রথম গান। 'ধড়ক' এর 'জিংগাত' মনে করিয়ে দেল মারাঠি ছবি 'সাইরাত'-এর 'জিংগাত' গানটিকে।
করণ জোহরে প্রযোজিত 'ধড়ক'-এর ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। এদিন মুক্তি পেল 'ধড়ক' ছবির নয়া গান। 'ধড়ক' এর 'জিংগাত' মনে করিয়ে দেল মারাঠি ছবি 'সাইরাত'-এর 'জিংগাত' গানটিকে। উল্লেখ্য, মারাঠি ছবি 'সাইরাত'-এর হিন্দি রিমেক 'ধড়ক'।

'ধড়ক' -এর হাত ধরে বলিউডে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। ইতিমধ্যেই বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এ ফিল্মে অভিনয়ের অভিষেক ঘটিয়েছেন ঈশান। তবে 'ধড়ক' এই জুটির কাছে বড় একটি চ্যালেঞ্জ। এদিন ছবির প্রথম গান মুক্তি পেতেই তা ভাইরাল হতে থাকে ইন্টারনেটে। মারাঠি ছবি 'সাইরাত' -এও ছিল 'জিংগাত' গানটি। সেই গানেরই নতুন ভার্সান আনা হয়েছে 'ধড়ক'-এ।
গানটির গোটা ভিডিও-তে ঈশান নিজের নাচের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। শাহিদের ভাই ঈশানের কাছ থেকে একাধিক প্রত্যাশা রয়েছে দর্শকদের। অন্যদিকে শ্রীদেবী কন্যা জাহ্নবী যে নাচের স্টেপে নিপুণ হবে এটাই প্রত্যাশিত। সেদিক থেকে এই গানের ভিডিও বুঝিয়ে দিয়েছে জাহ্নবী নাচের দিকে থেকে কতটা দক্ষ। 'জিংগাত' এর সঙ্গীত পরিচালনা করছেন অজয় অতুল। গানটির কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। গানের গীতিকার অমিতাভ ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications