মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ভুল লিখে নেটিজেনদের কটাক্ষের মুখে উত্তম কুমারের নাতবউ দেবলীনা

মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ভুল লিখে নেটিজেনদের কটাক্ষের মুখে উত্তম কুমারের নাতবউ দেবলীনা

উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে রাজ্যের শাসক দলের বিধায়ক দেবাশিষ কুমারের মেয়ে দেবলীনার। আর তিনি কিনা সোশ্যাল মিডিয়ায় করে বসলেন এত বড় ভুল। বৃহস্পতিবার উত্তম কুমারের নাতবউ তাঁর বিয়ের একটি মুহূর্তের ছবি ভাগ করে নেন, যেখানে তাঁকে এবং গৌরবকে বিয়ের আসরে এসে উপহার দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ভুল লিখে নেটিজেনদের কটাক্ষের মুখে উত্তম কুমারের নাতবউ দেবলীনা


দেবলীনা সেই ছবি পোস্ট করে যে ক্যাপশন দিয়েছেন সেখানেই যত গণ্ডগোল করে বসেছেন। মুখ্যমন্ত্রীর পদমর্যাদা লিখতে গিয়ে তিনি '‌রাজ্যের প্রধান’‌ লিখে ফেলেছেন। দেবলীনার ক্যাপশনে লেখা, '‌রাজ্যের প্রধান যখন বিয়েতে আপনাকে আশীর্বাদ জানাতে আসেন।’‌ এই ভুল ক্যাপশন নজরে আসতেই নেটিজেনদের সমালোচনার শিকার হন দেবলীনা। তাঁকে এক নেটিজেন মন্তব্যে লেখেন, '‌মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং শাসক দলের প্রধান। রাজ্যের প্রধান নন।’‌

আসলে পশ্চিমবঙ্গের প্রধান রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের দায়িত্বে রয়েছেন। সেই মন্তব্য নজরে আসার পরই দেবলীনা নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করে নেন এবং তখনই ভুলও শুধরে নেন নিজের। কিন্তু নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করে কটাক্ষ করতে থাকেন দেবলীনাকে। এর আগেও গৌরবের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছিল দেবলীনাকে। তবে সেই সময় তিনি অতটা পাত্তা দেননি নেটিজেনদের কটাক্ষকে।

সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ দেবলীনা। নিজের শরীরচর্চা থেকে সাইকেলিং, নিজের পাকঘরের রান্নার ছবি প্রায়ই দিয়ে থাকেন তিনি। ‌গত বছরের ডিসেম্বরে গৌরবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন দেবলীনা। সম্প্রতি তিনি বিয়ের কিছু অদেখা ছবি শেয়ার করেছেন তিনি। একটি ছবিতে দেখা গিয়েছে তিনি ও গৌরব কড়ি খেলছেন এবং তাতে সাহায্য করছেন দেবলীনার ননদ। বিভিন্ন কাজের মধ্যে শোনা যাচ্ছে ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ক্রাইম থ্রিলারের গল্প নিয়ে তৈরি এই সিরিজের নাম 'কালিম্পং ক্রাইমস'। দেবলীনা এখানে সিআইডি অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। ক্লিকে স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+