চাঁদ উঠেছে ফুল ফুটেছে 'খোকাবাবু'-র বিয়ে!
কলকাতা, ১৪ জানুয়ারি: চাঁদ উঠেছে ফুল ফুটেছে 'খোকাবাবু'-র বিয়ে!
আরও পড়ুন: দেবের জীবনে কে এই নতুন নারী?
বিয়ে করছেন দীপক অধিকারী ওরফে দেব। তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এ কথা। তবে ঠিক কত তারিখ বিয়ে হচ্ছে এবং কাকে বিয়ে করছেন, তা নিয়ে কিছু বলেলনি।

টলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' দেব বাঙালি মহিলা মহলে বিপুল জনপ্রিয়। তিনি যেখানে যান, মহিলারা ছেঁকে ধরেন। সেই নায়ক এ বার বিয়ে করার ঘোষণা করায় অনেকের হৃদয় ভাঙবে স্বাভাবিকভাবেই।
এক সময় শুভশ্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করতেন দেব। তা নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। ইদানীং টলিউডের আর এক লাবণ্যময়ী সায়ন্তিকার সঙ্গে দেখা যাচ্ছে দেবকে। তা হলে কি নতুন কোনও সম্পর্ক তৈরি হয়েছে? এ ব্যাপারে দেব কিংবা সায়ন্তিকা কেউই মুখ খোলেননি।












Click it and Unblock the Notifications