রুক্মিনী কি 'খাই খাই ' করেন ! ভিডিও পোস্ট করে কী বার্তা দিলেন দেব

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটা মুখ খোলেন না দেব। গার্লফ্রেন্ড রুক্মিনীকে নিয়েও সেভাবে কোনও অনুষ্ঠান ছাড়া সেভাবে কোনও পোস্ট করেন না টলিউড মেগাস্টার।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটা মুখ খোলেন না দেব। গার্লফ্রেন্ড রুক্মিনীকে নিয়েও সেভাবে কোনও অনুষ্ঠান ছাড়া সেভাবে কোনও পোস্ট করেন না টলিউড মেগাস্টার। তবে এবার, গার্লফ্রেন্ড তথা টলিউড অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে নিয়ে একটি মজাদার ভিডিও পোস্ট করেন এই অভিনেতা।

রুক্মিনী কি খাই খাই করেন ! ভিডিও পোস্ট করে কী বার্তা দিলেন দেব

ভিডিওটিতে দেখা যাচ্ছে টেবিলে স্বাস্থ্যকর খাবার সাজানো থাকলেও রুক্মিনী টেবিলের নিচ থেকে তুলে নিয়ে অনেক কিছু খাচ্ছেন। আর সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে দেব লিখেছেন 'ফুল হ্যাংলা'! দেবের সঙ্গে রুক্মিনীর মজার খুনশুটি এর আগও একবার সামনে এসেছে। 'কবীর' ছবির মুক্তির আগে রুক্মিনীকে নিয়ে আরেকটি মজাদার ভিডিও পোস্ট করেন দেব। তবে সেদিক দিয়ে দেখতে গেলে রুক্মিনীর তরফে সেভাবে কোনও এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, রুক্মিনীর খাওয়ার ভিডিও টি কোনও উৎসবকে কেন্দ্র করে তোলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দেবের সঙ্গে রুক্মিনীর সাম্প্রতিক ছবিটি ছিল 'কবীর'। ছবিতে দেবকে একজন জঙ্গির চরিত্রে দেখা যায়। ইয়াসমিনের চরিত্রে অবিনয় করেন রুক্মিনী। মানবতার সপক্ষে বার্তা দিয়ে দর্শকদের মন জয় করে নেয় ছবিটি। এরপর দেব মন দিয়েছেন তাঁর পরবর্তী ছবি 'হইচই' আনলিমিটেড নিয়ে। ছবি গিরে আপাতত বড় বিতর্ক একের পর এক নায়িকা বদল নিয়ে। মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার ছবি থেকে সরে যাওয়ার পর , টলিউডে বেশ শোরগোল রড়ে যায় ছবি ঘিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+