এবার কোন বাঙালির বায়োপিকে আসতে চলেছেন দেব
ইতিমধ্যেই ফেক ভিডিও নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা দেব। কিছুদিন আগেই, একটি ভিডিওতে দেখা গিয়েছিল , এক যুবকে মারধর করছেন দেব।
ইতিমধ্যেই ফেক ভিডিও নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা দেব। কিছুদিন আগেই, একটি ভিডিওতে দেখা গিয়েছিল , এক যুবকে মারধর করছেন দেব। তবে পরে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান গোটাটাই ভুয়ো ভিডিও। এ নিয়ে মানুষকে সচেতন করতেই তিনি এম ভিডিও পোস্ট করেন।

এবার পদ্মশ্রী সুহাসিনী মিস্ত্রীর বায়োপিকে দেখা যাবে দেবকে। এই সমাজসেবীর হাত ধরে শহর কলকাতা পেয়েছে হিউম্য়ানিটি হাসপাতাল। গরীবদের জন্য তৈরি করা এই হাসপাতালকে তিলে তিলে গড়ে তুলেছেন ৭০ বছরের বৃদ্ধা সুহাসিনী। ২৩ বছর বয়সে বৈধব্য, আর ৪ জন সন্তান নিয়ে শুরু হয়ে ছিল তাঁর লডা়ই। সেই লড়াইকেই সেলুলয়েড বন্দি করে তুলতে চলেছে টলিউডের নতুন ফিল্ম।
উল্লেখ্য, টলিউডের এই ছবিতে দেবের সঙ্গে থাকছেন অনিকেত চট্টোপাধ্যায়। এই প্রজেক্টে নাম ভূমিকায় থাকছেন দেবের গার্লফ্রেন্ড রুক্মিনী।












Click it and Unblock the Notifications