বাংলায় হতে চলেছে 'টাইটানিক'-এর রিমেক! ডিক্যাপ্রিওর জায়গায় দেবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি
কলকাতার একটি জনপ্রিয় সাইটের খবর অনুযায়ী,একঝাঁক হিন্দি, তেলুগু ছবির রিমেক তৈরির পর এবার সোজা হলিউড ফিল্মের রিমেক করতে চলেছেন রাজ চক্রবর্তী।
জেমস ক্যামেরনের কালজয়ী ছবি 'টাইটানিক' -এর বাংলা রিমেক তৈরি হতে চলেছে। ছবিটি তৈরি করতে ইচ্ছুক পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতার একটি জনপ্রিয় সাইটের খবর অনুযায়ী এমনই তথ্য মিলিছে।একঝাঁক হিন্দি, তেলুগু ছবির রিমেক তৈরির পর এবার সোজা হলিউড ফিল্মের রিমেক করতে চলেছেন রাজ। এই প্রথমবার কোনও কালজয়ী হলিউড ফিল্মকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা উঠে আসছে টলিউড থেকে। এদিকে, খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই শুরু হয় অভিনেতা সাংসদ দেবকে নিয়ে নানা ধরনের ট্রোল।

'টাইটানিক' ছবির কথা উঠতেই প্রথমে মনে পড়ে যায়, জ্যাক আর রোজের প্রেমকাহিনি। সে ছবিতে জ্যাকের ভূমিকায় অভিনয় করে মন কেড়ে নিয়েছিলেন লিওনার্দো দিক্যাপ্রিও। আর বাংলায় নির্মিত হতে চলা 'টাইটানিক'-এ জ্যাকের ভূমিকায় থাকছেন দেব। অন্যদিকে, রোজের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তথা দেবের রিল লাইফের গার্লফ্রেন্ড রুক্মিনী মৈত্রকে।
কলকাতার ওই সাইটের খবর অনুযায়ী , গোটা এই কনসেপ্ট এসেছে রাজের কাছ থেকেই। কলকাতার ওই সাইটে খবর প্রকাশিত হতেই তা ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায়। ক্রমাগত আসতে থাকে নানা প্রতিক্রিয়া। চূড়ান্তভাবে অভিনেতা দেবকে নিয়ে ট্রোল হতে থাকে।












Click it and Unblock the Notifications