অস্কারের জন্য মনোনয়ন পেলেন এই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল ঐতিহ্যশালী ফিল্ম অ্যাওয়ার্ড অস্কারের জন্য মনোনয়ন পেলেন। তাঁর অভিনীত সিনেমা Lion এর জন্য দেব মনোনয়ন পেয়েছেন বলে জানা গিয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল ঐতিহ্যশালী ফিল্ম অ্যাওয়ার্ড অস্কারের জন্য মনোনয়ন পেলেন। তাঁর অভিনীত সিনেমা Lion এর জন্য দেব মনোনয়ন পেয়েছেন বলে জানা গিয়েছে।
অস্ট্রেলিয় প্রযোজনায় তৈরি এই সিনেমাটি আগামী ফেব্রুয়ারি মাসে ভারতে মুক্তি পাবে। ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের মঞ্চে সাপোর্টিং রোলে সেরা অভিনেতার পুরস্কার তিনি পান কিনা সেটাই এখন দেখার।

সিনেমাটি পরিচালনা করেছেন গার্থ ডেভিস। সারু ব্রিয়ারলি ও ল্যারি বাটরোজের লেখা 'এ লং ওয়ে হোম' গল্প অনুসরণে সিনেমাটি তৈরি হয়েছে। অভিনয়ে দেব প্যাটেল ছাড়াও রয়েছেন নিকোল কিডম্যান রুনি মারা, ডেভিড ওয়েনহ্যামের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এছাড়া ভারতীয় অভিনেতাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা বোস, দীপ্তি নাভাল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো খ্যাতনামা অভিনেতারা। গতবছরের সেপ্টেম্বরে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি দেখানো হয়। এরপরে নভেম্বরে ও এবছরের জানুয়ারিতে সিনেমাটি নানা দেশে মুক্তি পেয়েছে।
এবারের অস্কার পুরস্কারে সেরা সিনেমা, সেরা সহ অভিনেতা, সেরা সহ অভিনেত্রী ও সেরা স্ক্রিনপ্লে বিভাগে সিনেমাটি নমিনেশন পেয়েছে। সহ অভিনেতা হিসাবে দেব প্যাটেল ও সহ অভিনেত্রী হিসাবে নিকোল কিডম্যান মনোনয়নের তালিকায় রয়েছেন। ২৬ ফেব্রুয়ারি অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান রয়েছে। এখন দেখার তিনি পুরস্কার ছিনিয়ে আনতে পারেন কিনা।












Click it and Unblock the Notifications