বিপ্লবী দীনেশ গুপ্তর বায়োপিকে দেব! উঠে এল কিছু তথ্য

বলিউডে যখন একের পর এক বিয়োপিকের ঝড় ,তখন পিছিয়ে নেই টলিউডও। টাল্গঞ্জ পাড়াতেও একের পর এক বায়োপিক নিয়ে খবর উঠে আসছে।

বলিউডে যখন একের পর এক বিয়োপিকের ঝড় ,তখন পিছিয়ে নেই টলিউডও। টাল্গঞ্জ পাড়াতেও একের পর এক বায়োপিক নিয়ে খবর উঠে আসছে। নবীন চন্দ্র দাসের বায়োপিক থেকে পিসি সরকারের বিয়োপিকের খবর ইতিমধ্যেই চাউর হয়েছে টলিউডের ইতিউতি। এবার খবর আরেকটি বায়েপিকের। বিল্পবী দীনেশ গুপ্তর জীবনী নিয়ে টলিউডে তৈরি হতে চলেছে ছবি।

বিপ্লবী দীনেশ গুপ্তর বায়োপিকে দেব! উঠে এল কিছু তথ্য

ভারতের স্বাধীনতার ইতিহাসের রক্তাক্ত অধ্যায়ে লেখা রয়েছে বিনয়, বাদল, দীনেশের নাম। ১৯৩০ এর ডিসেম্বরে রাইটার্স বিল্ডিং আক্রমণে এই তিন বিপ্লবীর অদম্য সাহসকে আজও কুর্ণিশ জানায় দুনিয়া। এঁদের মধ্যে অন্যতম প্রখ্যাত নাম দীনেশ চন্দ্র গুপ্ত। আর তাঁর জীবনী এবার সেলুলয়েডে বন্দি হতে চলেছে। শোনা যাচ্ছে , এই ছবিতে থাকতে পারেন অভিনেতা দেব। ইতিমধ্যেই দেবের সঙ্গে কথা শুরু হয়ে গিয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্য়ায়ের। এদিকে, আরও এক টলিউড পরিচালক এই বায়োপিকের ঘোষণা করেছেন।

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'সহজপাঠের গপ্পো'-এর পরিচালক মানস মুকুল পাল দীনেশ গুপ্তের বায়োপিক নিয়ে প্রজেক্ট শুরু করার কথা জানিয়েছেন। খবর, মানসও এই ছবিটির বিষয়ে দেবের সঙ্গে কথা বলেছেন। তবে অভিনেতা দেব এই ছবিতে নাম ভূমিকায় থাকছেন, নাকি অন্য কোনও ভূমিকায় দীনেশ গুপ্তের বায়োপিকে দেবকে দেখা যাবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে । তবে এই বায়োপিকের বিষয়ে যে দেব আগ্রহী সে বিষয়ে নিশ্চিত ইন্ডাস্ট্রির অনেককটি সূত্র। শেষ পর্যন্ত এই প্রজেক্টের ভবিষ্যৎ কোনদিকে যায় সেদিকে নজর সমস্ত মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+