নতুন বছরেই অনুরাগীদের জন্য বিরাট খবর, আসছে দেব, অতনু, অভিজিতের আগামী ছবি
অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী ও দেব, একসঙ্গে এই তিনটি নাম উচ্চারণ মানেই এক কথায় সিনেমায় হিট মেশিন। টনিক, প্রজাপতি একের পর এক বক্স অফিস সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই ত্রয়ী। আর এবার আরও এক সিনেমা বড় পর্দায় আনতে চলেছেন এই তিন মহারথী।
গত কয়েক বছর ধরে প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেঁধে নিয়ম করে ছবি নিয়ে আসছেন সুপারস্টার দেব। গত দুই বছরে টনিক ও প্রজাপতি সুপারহিট হয়েছিল। এছাড়াও গত বছর প্রধান ছবিও সুপারহিট। আর এই বছর অর্থাৎ ২০২৫ এ দেব, অতনু এবং অভিজিৎ কী চমক নিয়ে হাজির হবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে তুঙ্গে।

আরও এক বার দেব এবং মিঠুন চক্রবর্তী জুটির বড় পর্দায় আসার সম্ভাবনা রয়েছে ব্যাপক ভাবে। তবে এবছরেও বড়দিনের ছবিতে দেব অবশ্যই থাকবেন। আর সেই সঙ্গেই নাকি ফের জুটি বাঁধছেন মিঠুন।
এর আগে প্রজাপতি সিনেমায় দেব-মিঠুনের জুটি রীতিমতো কামাল করেছিল বক্স অফিসে। এ বছর সব থেকে বেশি পরিমাণে বক্স অফিস কালেকশন করে প্রজাপতি। তবে শোনা যাচ্ছে, এবার নাকি প্রজাপতি ২ নিয়ে আসতে চলেছেন দেব, অতনু অভিজিৎ।
মিঠুন এবং দেব অভিনীত প্রজাপতির সিক্যুয়াল হতে চলেছে এই আগামী ছবিটি, অন্তত এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষো। কিন্তু এখনই এ বিষয়ে কিছু বলতে নারাজ অতনু বা অভিজিৎ কেউই। তারা দাঁড়িয়ে আছেন আগামী ছবির বিষয়ে এখনই কিছু ঠিক হয়নি।
তবে এটা মোটামুটি নিশ্চিত যে আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে, মিঠুন এবং দেবকে। প্রজাপতি নিয়ে হয়েছিল রাজনৈতিক বিতর্কও। কিন্তু সবকিছুকে দূরে সরিয়ে রেখে দেব, মিঠুনের জুটি ছিল সুপারহিট। আর এবার তাঁদের আগামী ছবি কেমন হবে তা নিয়ে এখন থেকেই আগ্রহী দর্শকরা।












Click it and Unblock the Notifications